আম্বেদকর জয়ন্তীতে প্রদেশ বিজেপি কার্যালয়ে শ্রদ্ধাঞ্জলি, উপস্থিত মুখ্যমন্ত্রী সহ শীর্ষ নেতৃত্ব

আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৪ এপ্রিল || ভারতরত্ন ও ভারতীয় সংবিধানের প্রধান স্থপতি ড. বি. আর. আম্বেদকরের ১৩৫তম জন্মবার্ষিকী উপলক্ষে মঙ্গলবার প্রদেশ বিজেপি কার্যালয় প্রাঙ্গণে তাঁর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে গভীর শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত থেকে শ্রদ্ধা জ্ঞাপন করেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। তিনি জানান, সমতা, ন্যায় ও সামাজিক ন্যায়বিচারের প্রতি ড. আম্বেদকরের আদর্শ আজও দেশের প্রতিটি মানুষের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে রয়েছে।
এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন ত্রিপুরা প্রদেশ বিজেপি সভাপতি তথা সাংসদ রাজীব ভট্টাচার্য সহ দলের শীর্ষ নেতৃত্ব, মন্ত্রী ও বিধায়করা। অনুষ্ঠানকে কেন্দ্র করে প্রদেশ বিজেপি কার্যালয়ে এক গম্ভীর ও শ্রদ্ধাময় পরিবেশের সৃষ্টি হয়।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*