আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৪ ফেব্রুয়ারী ৷৷ রাজ্যের ছয়টি বিধানসভা কেন্দ্রের ছয়টি বুথে পুনরায় নির্বাচন হতে চলেছে ২৬শে ফেব্রুয়ারী। এর মধ্যে রয়েছে মুখ্যমন্ত্রী মানিক সরকারের বিধানসভা কেন্দ্রে ২৩-ধনপুর বিধানসভা কেন্দ্রের ৮-তেলকাজলা এইচ এস স্কুল (এন / ডব্লিউ) বুথও। একদিকে যেমন মানিক সরকার প্রচারে আছেন, অন্যদিকে এই কেন্দ্র ছিনিয়ে আনতে পাল্টা প্রচারে বিজেপি রাজ্য সভাপতি বিপ্লব কুমার দেব। শনিবার ধনপুর বিধানসভা কেন্দ্রের ৮ নং বুথে বিজেপি প্রার্থী প্রতিমা ভৌমিকের সমর্থনে প্রচারে অংশ নেন বিজেপি রাজ্য সভাপতি বিপ্লব কুমার দেব।ধনপুরের ৮নং বুথে প্রচারে বিপ্লব দেব
আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৪ ফেব্রুয়ারী ৷৷ রাজ্যের ছয়টি বিধানসভা কেন্দ্রের ছয়টি বুথে পুনরায় নির্বাচন হতে চলেছে ২৬শে ফেব্রুয়ারী। এর মধ্যে রয়েছে মুখ্যমন্ত্রী মানিক সরকারের বিধানসভা কেন্দ্রে ২৩-ধনপুর বিধানসভা কেন্দ্রের ৮-তেলকাজলা এইচ এস স্কুল (এন / ডব্লিউ) বুথও। একদিকে যেমন মানিক সরকার প্রচারে আছেন, অন্যদিকে এই কেন্দ্র ছিনিয়ে আনতে পাল্টা প্রচারে বিজেপি রাজ্য সভাপতি বিপ্লব কুমার দেব। শনিবার ধনপুর বিধানসভা কেন্দ্রের ৮ নং বুথে বিজেপি প্রার্থী প্রতিমা ভৌমিকের সমর্থনে প্রচারে অংশ নেন বিজেপি রাজ্য সভাপতি বিপ্লব কুমার দেব।