রাজ্য কমিটির বৈঠক শেষে সাংবাদিক সম্মেলনে বামফ্রন্টের চেয়ারম্যান

cpimআপডেট প্রতিনিধি, আগরতলা, ২৪ ফেব্রুয়ারী ৷৷ ৮ম বামফ্রন্ট সরকার গঠিত হচ্ছে, এই বিষয়ে কোন সন্দেহ নেই। শনিবার দলের রাজ্য কমিটির বিশেষ বৈঠকের পর সাংবাদিক সম্মেলন করে একথা বলেন সি পি আই (এম) রাজ্য সম্পাদক তথা রাজ্য বামফ্রন্টের চেয়ারম্যান বিজন ধর। এবারের বিধানসভা নির্বাচনে কত আসন আসছে তাদের ঝুলিতে তার জন্য ৩রা মার্চ গণনার দিন পর্যন্ত অপেক্ষা করতে বললেন দলের রাজ্য সম্পাদক বিজন ধর। তিনি কোন রকম প্ররোচনায় পা না দেওয়ার বার্তা জানান রাজ্য সম্পাদক বিজন ধর। এদিনের সাংবাদিক সন্মেলনে উপস্থিত ছিলেন সি পি আই (এম) কেন্দ্রীয় কমিটির সদস্য গৌতম দাস।
FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*