বিদায়ী মুখ্যমন্ত্রী মানিক সরকারকে প্রনাম জানিয়ে আশীর্বাদ নিলেন ভাবী মুখ্যমন্ত্রী বিপ্লব দেব

pranamআপডেট প্রতিনিধি, আগরতলা, ০৪ মার্চ ৷৷ রাজনীতির উরধে উঠে সৌজন্যতার পরিচয় দিলেন রাজ্যের ভাবী মুখ্যমন্ত্রী তথা বিজেপি’র রাজ্য সভাপতি বিপ্লব কুমার দেব। রাজ্যের বিদায়ী মুখ্যমন্ত্রী মানিক সরকারকে প্রনাম জানিয়ে আগামীর পথচলার আশীর্বাদ নিলেন বিপ্লব কুমার দেব। রবিবার প্রয়াত সমবায় ও মৎস দপ্তরের মন্ত্রী খগেন্দ্র জমাতিয়াকে শেষ শ্রদ্ধা জানাতে মেলারমাঠস্থিত সি পি আই (এম) সদর কার্যালয় দশরথ দেব স্মৃতি ভবনে গিয়েছিলেন বিজেপি’র রাজ্য সভাপতি বিপ্লব কুমার দেব। সেখানেই দেখা হয় রাজ্যের বিদায়ী মুখ্যমন্ত্রী মানিক সরকারের সাথে। রাজনৈতিক সৌজন্যতার পরিচয় দিয়ে বিদায়ী মুখ্যমন্ত্রী মানিক সরকারকে প্রনাম জানিয়ে আগামীর পথচলার আশীর্বাদ নিলেন তিনি। বিদায়ী মুখ্যমন্ত্রীও স্নেহের পরবশে আশীর্বাদ করলেন ভ্রাতৃসম বিজেপি’র রাজ্য সভাপতি বিপ্লব কুমার দেবকে। বিদায়ী মুখ্যমন্ত্রীর কাছ থেকে আশির্বাদ নিয়ে ফেরার পথে বুকে জড়িয়ে নেন প্রয়াত নেতা খগেন্দ্র জমাতিয়ার শোকাহত পুত্রকে। আশ্বাস দেন এই দুঃসময়ে পাশে থাকার। এর পাশাপাশি কুশল বিনিময় করেন পার্টি অফিসে উপস্থিত বাম নেতাদের সাথেও। দুহাত তুলে নমস্কার জানান প্রত্যেককেই। এরপর অপেক্ষমাণ সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে প্রয়াত বাম নেতার পরিবার পরিজনদের উদ্দেশ্যে সমবেদনা ও সহমর্মিতা জানান বিপ্লব কুমার দেব।।
FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*