পদত্যাগ করলেন মুখ্যমন্ত্রী মানিক সরকার

raj bhawanআপডেট প্রতিনিধি, আগরতলা, ০৪ মার্চ ৷৷ মুখ্যমন্ত্রী পদ থেকে পদত্যাগ করলেন মানিক সরকার। রবিবার সকাল সোয়া ১২টা নাগাদ রাজ্যপাল তথাগত রায়ের হাতে তিনি পদত্যাগপত্র তুলে দেন। রাজ্যপাল তথাগত রায়ের কক্ষে তিনি প্রায় ৩০ মিনিট ছিলেন। রাজভবন থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রী জানান, রাজ্যপাল তথাগত রায় নতুন সরকার গঠন না হওয়া পর্যন্ত কাজ চালিয়ে যাওয়ার অনুরোধ করেন। রাজ্যপালের অনুরোধ মেনে বিদায়ী মুখ্যমন্ত্রী মানিক সরকার কাজ চালিয়ে যেতে রাজী হয়েছেন। তিনি বলেন, জনগণের ভোটে নির্বাচিত হয়েই ২০ বছর তিনি কাজ করেছেন। কাজ করতে গিয়ে তিনি সকল সরকারি আধিকারিক থেকে শুরু করে কর্মচারী এবং রাজ্যবাসীকে অভিনন্দন জানিয়েছেন। পাশাপাশি অভিনন্দন জানিয়েছেন সাংবাদিকদেরও।
FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*