আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৫ মার্চ ৷৷ দীর্ঘ ২০ বছর ধরে রাজ্যের মুখ্যমন্ত্রী পদে থাকার পর এবার থেকে বিরোধী দলীয় নেতার চেয়ারে বসবেন রাজ্যের সদ্য প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার। বুধবার আগরতলা মেলারমাঠস্থিত সি পি আই (এম) সদর কার্যালয়ে দলের বিজয়ী বিধায়কদের নিয়ে এক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সি পি আই (এম) দলের ১৬ জন বিধায়ক সহ সি পি আই (এম) রাজ্য সম্পাদক বিজন ধর, সি পি আই (এম) কেন্দ্রীয় কমিটির সদস্য গৌতম দাস উপস্থিত ছিলেন। বৈঠকে সিদ্ধান্ত হয়, সদ্য প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার এখন থেকে বিরোধী দলীয় নেতার ভূমিকা পালন করবে এবং উপনেতা হিসেবে ভূমিকা পালন করবে বিধায়ক বাদল চৌধুরী। পাশাপাশি বামফ্রন্ট দলের হুইপ হিসেবে বিধায়ক তপন চক্রবর্তী এবং ডেপুটি হুইপ হিসেবে বিধায়ক প্রভাত চৌধুরী ভূমিকা পালন করবে।বিরোধী দলনেতার আসনে বসছেন সদ্য প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার
আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৫ মার্চ ৷৷ দীর্ঘ ২০ বছর ধরে রাজ্যের মুখ্যমন্ত্রী পদে থাকার পর এবার থেকে বিরোধী দলীয় নেতার চেয়ারে বসবেন রাজ্যের সদ্য প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার। বুধবার আগরতলা মেলারমাঠস্থিত সি পি আই (এম) সদর কার্যালয়ে দলের বিজয়ী বিধায়কদের নিয়ে এক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সি পি আই (এম) দলের ১৬ জন বিধায়ক সহ সি পি আই (এম) রাজ্য সম্পাদক বিজন ধর, সি পি আই (এম) কেন্দ্রীয় কমিটির সদস্য গৌতম দাস উপস্থিত ছিলেন। বৈঠকে সিদ্ধান্ত হয়, সদ্য প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার এখন থেকে বিরোধী দলীয় নেতার ভূমিকা পালন করবে এবং উপনেতা হিসেবে ভূমিকা পালন করবে বিধায়ক বাদল চৌধুরী। পাশাপাশি বামফ্রন্ট দলের হুইপ হিসেবে বিধায়ক তপন চক্রবর্তী এবং ডেপুটি হুইপ হিসেবে বিধায়ক প্রভাত চৌধুরী ভূমিকা পালন করবে।