গোপাল সিং, খোয়াই, ১৫ মার্চ ৷৷ ‘রক্ত দান জীবন দান’। এই মহৎ উদ্দেশ্যকে পাথেয় করেই ভারতীয় জনতা যুব মোর্চার উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয় বৃহস্পতিবার। খোয়াই সুভাষপার্কস্থিত কোহিনুর কমপ্লেক্সে আয়োজিত রক্তদান শিবিরের শুভ উদ্বোধন করেন খোয়াই জেলা প্রভারী অমিত রক্ষিত। উক্ত রক্তদান শিবিরে প্রায় ৪১ জন স্বেচ্ছায় রক্তদান করেন। এদিনকার আয়োজিত রক্তদান শিবিরে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন যুব মোর্চার খোয়াই জেলা সভঅপতি শঙ্কু পাল, খোয়াই মন্ডল সভঅপতি সুব্রত মজুমদার প্রমুখ। রক্তদান শিবিরকে ঘিরে ব্যাপক উৎসাহ পরিলক্ষিত হয় রক্তদাতাদের মধ্যে। অনুষ্ঠানের উদ্বোধক খোয়াই জেলা প্রভারী অমিত রক্ষিত বলেন, ‘রক্তের কোন বিকল্প নেই। রাজনৈকি রঙ নিয়ে হানাহানি করার তোন মানে হয়না। দিনের শেষে সবাই আমরা মানুষ। সবারই রোগ হয়। রোগ কখনো কে কংগ্রেস করে, বিজেপি করে, কে সিপিএম করে। দিনের শেষে মানবিক মূল্যবোধকেই সবার উপরে তোলে ধরতে হয়।’ খোয়াইতে রক্তের স্বল্পতা রয়েছে। তাই এই ঘাটতি মেটাতে যুব মোর্চার সদস্যদের এই উদ্যোগের ভূয়শী প্রশংসা করলেন খোয়াই জেলা প্রভারী অমিত রক্ষিত।যুব মোর্চার উদ্যোগে কোহিনুর কমপ্লেক্সে স্বেচ্ছায় রক্তদান শিবির
গোপাল সিং, খোয়াই, ১৫ মার্চ ৷৷ ‘রক্ত দান জীবন দান’। এই মহৎ উদ্দেশ্যকে পাথেয় করেই ভারতীয় জনতা যুব মোর্চার উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয় বৃহস্পতিবার। খোয়াই সুভাষপার্কস্থিত কোহিনুর কমপ্লেক্সে আয়োজিত রক্তদান শিবিরের শুভ উদ্বোধন করেন খোয়াই জেলা প্রভারী অমিত রক্ষিত। উক্ত রক্তদান শিবিরে প্রায় ৪১ জন স্বেচ্ছায় রক্তদান করেন। এদিনকার আয়োজিত রক্তদান শিবিরে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন যুব মোর্চার খোয়াই জেলা সভঅপতি শঙ্কু পাল, খোয়াই মন্ডল সভঅপতি সুব্রত মজুমদার প্রমুখ। রক্তদান শিবিরকে ঘিরে ব্যাপক উৎসাহ পরিলক্ষিত হয় রক্তদাতাদের মধ্যে। অনুষ্ঠানের উদ্বোধক খোয়াই জেলা প্রভারী অমিত রক্ষিত বলেন, ‘রক্তের কোন বিকল্প নেই। রাজনৈকি রঙ নিয়ে হানাহানি করার তোন মানে হয়না। দিনের শেষে সবাই আমরা মানুষ। সবারই রোগ হয়। রোগ কখনো কে কংগ্রেস করে, বিজেপি করে, কে সিপিএম করে। দিনের শেষে মানবিক মূল্যবোধকেই সবার উপরে তোলে ধরতে হয়।’ খোয়াইতে রক্তের স্বল্পতা রয়েছে। তাই এই ঘাটতি মেটাতে যুব মোর্চার সদস্যদের এই উদ্যোগের ভূয়শী প্রশংসা করলেন খোয়াই জেলা প্রভারী অমিত রক্ষিত।