আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৫ মার্চ ৷৷ মূখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব এখন থেকে সপ্তাহে তিন দিন জনগনের সাথে সাক্ষাৎ করবেন। তিনি সপ্তাহের বুধ, শুক্র এবং শনিবার জনগনের সাথে সাক্ষাৎ করে তাদের অভাব অভিযোগের কথা শুনবেন। বুধবার ও শনিবার সকাল ৮টা থেকে ৯টা পর্যন্ত মূখ্যমন্ত্রী তাঁর বর্তমান বাসভবনে জনগনের সাথে সাক্ষাৎ করবেন। শুক্রবার এই সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে সকাল ১০টা থেকে দুপুর ১২টার মধ্যে সচিবালয়ের কনফারেন্স হলে। সাক্ষাৎকারকালে মূখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের সাথে উপস্থিত থাকবেন রাজ্যের মূখ্যসচিব সঞ্জীব রঞ্জন এবং বিভিন্ন দপ্তরের সচিবগণ। মূখ্যসচিব এবং এবং বিভিন্ন দপ্তরের সচিবগণ উপস্থিত থাকবেন কারন যাতে জনগনের সমস্যার সমাধানের বিষয়ে সাথে সাথেই উপযুক্ত ব্যবস্থা নেওয়া সম্ভব হয়।সপ্তাহে তিন দিন জনগনের সাথে সাক্ষাৎ করবেন মূখ্যমন্ত্রী বিপ্লব দেব
আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৫ মার্চ ৷৷ মূখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব এখন থেকে সপ্তাহে তিন দিন জনগনের সাথে সাক্ষাৎ করবেন। তিনি সপ্তাহের বুধ, শুক্র এবং শনিবার জনগনের সাথে সাক্ষাৎ করে তাদের অভাব অভিযোগের কথা শুনবেন। বুধবার ও শনিবার সকাল ৮টা থেকে ৯টা পর্যন্ত মূখ্যমন্ত্রী তাঁর বর্তমান বাসভবনে জনগনের সাথে সাক্ষাৎ করবেন। শুক্রবার এই সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে সকাল ১০টা থেকে দুপুর ১২টার মধ্যে সচিবালয়ের কনফারেন্স হলে। সাক্ষাৎকারকালে মূখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের সাথে উপস্থিত থাকবেন রাজ্যের মূখ্যসচিব সঞ্জীব রঞ্জন এবং বিভিন্ন দপ্তরের সচিবগণ। মূখ্যসচিব এবং এবং বিভিন্ন দপ্তরের সচিবগণ উপস্থিত থাকবেন কারন যাতে জনগনের সমস্যার সমাধানের বিষয়ে সাথে সাথেই উপযুক্ত ব্যবস্থা নেওয়া সম্ভব হয়।