রাজ্যের বিষয় নিয়ে দু’জন কেন্দ্রীয় মন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন সুনীল দেওধর

Sunilআপডেট প্রতিনিধি, আগরতলা, ১৬ মার্চ ৷৷ রাজ্যের বিষয়ে দুইজন কেন্দ্রীয় মন্ত্রীর সঙ্গে দেখা করেন বিজেপি’র রাজ্য প্রভারী সুনীল দেওধর। তারা হলেন আয়ুষমন্ত্রী শ্রীপদ নায়েক এবং কেন্দ্রীয় পর্যটনমন্ত্রী কে জি আলফোন্স। শুক্রবার আয়ুষ মন্ত্রী সুনীল দেওধরকে আশ্বস্ত করেছেন যে আগামী দিনে আয়ুর্বেদিক চিকিৎসার বিকাশে সার্বিক সহযোগিতা করবেন। পর্যটনমন্ত্রী সুনীল দেওধরকে জয়ের শুভেচ্ছা জানান এবং ত্রিপুরা জয়ে কেরালার বিজেপি উদ্দিপ্ত হবে বলে দাবী করেন। পাশাপাশি কেন্দ্রীয় পর্যটনমন্ত্রী আশ্বস্ত করেছে যে তিনি রাজ্য সফরে শীঘ্রই আসবেন এবং এ রাজ্যের পর্যটন ক্ষেত্রের বিকাশে যাবতীয় উদ্যোগ নেবেন।
FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*