গোপাল সিং, খোয়াই, ১৬ মার্চ ৷৷ শুক্রবার দুপুরে খোয়াই সরকারী দ্বাদশ শ্রেণি বালিকা বিদ্যালয়ে ঝটিকা সফরে এলেন নব নির্বাচিত খোয়াই রামচন্দ্রঘাট কেন্দ্রের বিধায়ক প্রশান্ত দেববর্মা। উনার সফর সূচীর সময় বিদ্যালয়ে বোর্ডের পরীক্ষা চলছিল। বিধায়ক প্রশান্ত দেববর্মা স্কুলে গিয়ে প্রথমেই পরীক্ষা গ্রহন কক্ষগুলি পরিদর্শন করেন এবং ছাত্র-ছাত্রীদের খোঁজ-খবর নেন। এরপর প্রধান শিক্ষকের সাথে সাক্ষাৎ করে স্কুলের উপজাতি ছাত্রী আবাসের খোঁজ নেন। শেষে উপজাতি ছাত্রী আবাসটি পরিদর্শনও করেন তিনি। কথা বললেন ছাত্রী আবাসের সমস্ত ছাত্রীদের সাথে। স্কুলের অন্যান্য ছাত্রী, শিক্ষক-শিক্ষিকাদের সাথে কথা বলেন বিধায়ক প্রশান্ত দেববর্মা। শিক্ষকদের উদ্দেশ্যে বিধায়কের স্পষ্ট বার্তা, কোন ছাত্রীরই যেন কোন সমস্যা না হয় সেদিকে তীক্ষ্ণ নজর রাখতে হবে। ছাত্রীদের পড়াশুনার বিষয়েও খোঁজ নেন তিনি। মিডিয়ার সাথে সাক্ষাতে বিধায়ক প্রশান্ত দেববর্মা বললেন, পরীক্ষা কেন্দ্রে যেন সুষ্ঠুভাবে পরীক্ষা গ্রহন হয় সেদিকে গুরুত্ব দিয়েই তিনি বিভিন্ন পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন। বীরচন্দ্রপুর স্কুলের পরীক্ষা গ্রহন কেন্দ্র ও ছাত্রী আবাস পরিদর্শনের পর খোয়াই সরকারী বালিকা বিদ্যালয়ে তিনি ছুটে আসেন।বোর্ডের পরীক্ষা কেন্দ্রে ঝটিকা সফরে বিধায়ক প্রশান্ত দেববর্মা
গোপাল সিং, খোয়াই, ১৬ মার্চ ৷৷ শুক্রবার দুপুরে খোয়াই সরকারী দ্বাদশ শ্রেণি বালিকা বিদ্যালয়ে ঝটিকা সফরে এলেন নব নির্বাচিত খোয়াই রামচন্দ্রঘাট কেন্দ্রের বিধায়ক প্রশান্ত দেববর্মা। উনার সফর সূচীর সময় বিদ্যালয়ে বোর্ডের পরীক্ষা চলছিল। বিধায়ক প্রশান্ত দেববর্মা স্কুলে গিয়ে প্রথমেই পরীক্ষা গ্রহন কক্ষগুলি পরিদর্শন করেন এবং ছাত্র-ছাত্রীদের খোঁজ-খবর নেন। এরপর প্রধান শিক্ষকের সাথে সাক্ষাৎ করে স্কুলের উপজাতি ছাত্রী আবাসের খোঁজ নেন। শেষে উপজাতি ছাত্রী আবাসটি পরিদর্শনও করেন তিনি। কথা বললেন ছাত্রী আবাসের সমস্ত ছাত্রীদের সাথে। স্কুলের অন্যান্য ছাত্রী, শিক্ষক-শিক্ষিকাদের সাথে কথা বলেন বিধায়ক প্রশান্ত দেববর্মা। শিক্ষকদের উদ্দেশ্যে বিধায়কের স্পষ্ট বার্তা, কোন ছাত্রীরই যেন কোন সমস্যা না হয় সেদিকে তীক্ষ্ণ নজর রাখতে হবে। ছাত্রীদের পড়াশুনার বিষয়েও খোঁজ নেন তিনি। মিডিয়ার সাথে সাক্ষাতে বিধায়ক প্রশান্ত দেববর্মা বললেন, পরীক্ষা কেন্দ্রে যেন সুষ্ঠুভাবে পরীক্ষা গ্রহন হয় সেদিকে গুরুত্ব দিয়েই তিনি বিভিন্ন পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন। বীরচন্দ্রপুর স্কুলের পরীক্ষা গ্রহন কেন্দ্র ও ছাত্রী আবাস পরিদর্শনের পর খোয়াই সরকারী বালিকা বিদ্যালয়ে তিনি ছুটে আসেন।