দিল্লী সফরকালে কেন্দ্রীয় সরকার থেকে ২,৫৮৭ কোটি টাকা মঞ্জুর, বললেন মূখ্যমন্ত্রী

bpআপডেট প্রতিনিধি, আগরতলা, ২১ মার্চ ৷৷ দিল্লী সফরে গিয়ে বিপুল সাফল্য পেলেন রাজ্যের মূখ্যমন্ত্রী ও উপমূখ্যমন্ত্রী। রাজ্যে ফিরে বুধবার মহাকরণে সাংবাদিক সন্মেলনে মিলিত হন মূখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। তিনি বলেন, আগামী ৩ বছরের মধ্যে ত্রিপুরাকে মডেল রাজ্য হিসেবে গড়ে তোলার লক্ষ্য নিয়েছেন তিনি। তিনি সাংবাদিকদের জানান, দু’দিনে কেন্দ্রীয় সরকার থেকে ২,৫৮৭ কোটি টাকা মঞ্জুর হয়েছে। তিনি বলেন আগামী ৩ বছরে বিভিন্ন প্রকল্পের মাধ্যমে রাজ্যের ১২ হাজারেরও বেশী লোকের কর্মসংস্থান হবে। তিনি জানান, সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়ার কাজ যা বাকি আছে তা শীঘ্রই সম্পন্ন করা হবে। রাজ্যে সার ও প্লাস্টিক কারখানা গড়ে তোলা হবে। এতে প্রচুর বেকার যুবক-যুবতির কর্মসংস্থান হবে। এদিন সাংবাদিক সন্মেলনে মূখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের সাথে উপস্থিত ছিলেন উপমূখ্যমন্ত্রী যীষ্ণু দেববর্মা এবং মন্ত্রী এন সি দেববর্মা।
FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*