আপডেট প্রতিনিধি, আগরতলা, ২১ মার্চ ৷৷ দিল্লী সফরে গিয়ে বিপুল সাফল্য পেলেন রাজ্যের মূখ্যমন্ত্রী ও উপমূখ্যমন্ত্রী। রাজ্যে ফিরে বুধবার মহাকরণে সাংবাদিক সন্মেলনে মিলিত হন মূখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। তিনি বলেন, আগামী ৩ বছরের মধ্যে ত্রিপুরাকে মডেল রাজ্য হিসেবে গড়ে তোলার লক্ষ্য নিয়েছেন তিনি। তিনি সাংবাদিকদের জানান, দু’দিনে কেন্দ্রীয় সরকার থেকে ২,৫৮৭ কোটি টাকা মঞ্জুর হয়েছে। তিনি বলেন আগামী ৩ বছরে বিভিন্ন প্রকল্পের মাধ্যমে রাজ্যের ১২ হাজারেরও বেশী লোকের কর্মসংস্থান হবে। তিনি জানান, সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়ার কাজ যা বাকি আছে তা শীঘ্রই সম্পন্ন করা হবে। রাজ্যে সার ও প্লাস্টিক কারখানা গড়ে তোলা হবে। এতে প্রচুর বেকার যুবক-যুবতির কর্মসংস্থান হবে। এদিন সাংবাদিক সন্মেলনে মূখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের সাথে উপস্থিত ছিলেন উপমূখ্যমন্ত্রী যীষ্ণু দেববর্মা এবং মন্ত্রী এন সি দেববর্মা।দিল্লী সফরকালে কেন্দ্রীয় সরকার থেকে ২,৫৮৭ কোটি টাকা মঞ্জুর, বললেন মূখ্যমন্ত্রী
আপডেট প্রতিনিধি, আগরতলা, ২১ মার্চ ৷৷ দিল্লী সফরে গিয়ে বিপুল সাফল্য পেলেন রাজ্যের মূখ্যমন্ত্রী ও উপমূখ্যমন্ত্রী। রাজ্যে ফিরে বুধবার মহাকরণে সাংবাদিক সন্মেলনে মিলিত হন মূখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। তিনি বলেন, আগামী ৩ বছরের মধ্যে ত্রিপুরাকে মডেল রাজ্য হিসেবে গড়ে তোলার লক্ষ্য নিয়েছেন তিনি। তিনি সাংবাদিকদের জানান, দু’দিনে কেন্দ্রীয় সরকার থেকে ২,৫৮৭ কোটি টাকা মঞ্জুর হয়েছে। তিনি বলেন আগামী ৩ বছরে বিভিন্ন প্রকল্পের মাধ্যমে রাজ্যের ১২ হাজারেরও বেশী লোকের কর্মসংস্থান হবে। তিনি জানান, সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়ার কাজ যা বাকি আছে তা শীঘ্রই সম্পন্ন করা হবে। রাজ্যে সার ও প্লাস্টিক কারখানা গড়ে তোলা হবে। এতে প্রচুর বেকার যুবক-যুবতির কর্মসংস্থান হবে। এদিন সাংবাদিক সন্মেলনে মূখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের সাথে উপস্থিত ছিলেন উপমূখ্যমন্ত্রী যীষ্ণু দেববর্মা এবং মন্ত্রী এন সি দেববর্মা।