নাবালিকার হত্যার দায়ে আসামীর শাস্তির দাবিতে শহরে মৌন মিছিল

bruবিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ২২ মার্চ ৷৷ আসামে ১৩ বছরের নাবালিকার হত্যার দায়ে আসামীর দৃষ্টান্ত মূলক শাস্তির দাবিতে এক মৌন মিছিল সংগঠিত হয় শহরে। ঘটনার বিবরনে জানাযায়, গত ১৪ মার্চ বিকেল আনুমানিক ৩টায় আসামের কাতলিছরা থানাধীন বেতছরা ভিলেজের বাসিন্দা মুক্তাজয় রিয়াং এর ১৩ বছরের কন্যা গিনিরং রিয়াংকে জসীম উদ্দীন নামে একজন লোক ধর্ষন করে হত্যা করে। তারই প্রতিবাদ সরূপ বৃহস্পতিবার সন্ধ্যায় ব্রু সোসিয় কালচারেল সংস্থা ও ব্রু সংগ্রমা মথহের উদ্দ্যোগে আসামীর দৃষ্টান্ত মূলক শাস্তির দাবিতে শান্তির বাজার কমিউনিটি হল প্রাঙ্গন থেকে রিয়াং সম্প্রদায়ের অধিকাংশ লোকজন ও শুভবুদ্ধি সম্পন্ন লোকজন ক্যান্ডেল হাতে নিয়ে ও মুখে কালো ফিতা বেঁধে মৌন মিছিল সংগঠিত করে। শান্তির বাজারের বিভিন্ন পথ পরিক্রমন করে শান্তির বাজার দ্বাদশ শ্রেনী বিদ্যালয় মাঠে গিয়ে এই মিছিল এর সমাপ্তি ঘটে। মিছিল সমাপ্তি শেষে গিনিরং রিয়াং এর আত্মার প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট এর নিরবতা পালন করা হয়। মিছিলে অংশগ্রহন করেন শান্তির বাজার বিধানসভা কেন্দ্রের বিধায়ক প্রমোদ রিয়াং। তিনি সংবাদ মাধ্যমের সামনে এই ঘটনার তিব্র নিন্দা জানান।
FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*