খোয়াইয়ে পঞ্চায়েত ও পুর সদস্যা-সদস্যাদের গণহারে পদত্যাগ

khw khw.jpg1গোপাল সিং, খোয়াই, ২২ মার্চ ৷৷ দীর্ঘ ২৫ বছর বাদে রাজ্যে পালাবদল হয়েছে। বামফ্রন্টকে পরাস্ত করে বিজেপি তার আই পি এফ টি জোট সঙ্গীকে নিয়ে রাজ্যের মসনদ দখল করেছে। ৩রা মার্চ এর পর থেকেই রাজ্যের তৎকালীন ক্ষমতাসীন সি পি আই (এম)-র দলীয় অফিস থেকে ইউনিয়ন অফিস অধিকাংশই দখল করে নিয়েছে বিজেপি-আই পিএফ টি কর্মী-সমর্থকরা। পাশাপাশি রাজ্যজুড়ে বিভিন্ন পঞ্চায়েত, এডিসি ভিলেজ কমিটি, পঞ্চায়েত সমিতি, জিলা পরিষদ ও পুর পরিষদ এর সদস্য-সদস্যাদের গণহারে পদত্যাগের পালা শুরু হয়েছে। নানান অজুহাতে গ্রাম ও শহরের সি পি আই(এম) পরিচালিত পঞ্চায়েত ও পুর পরিষদের সদস্য-সদস্যারা পদত্যাগ করতে শুরু করেছেন।
গত ১৭ই মার্চ থেকে খোয়াই ব্লকের অধীন ২৫টি পঞ্চায়েতের মধ্যে ১৮টি পঞ্চায়েতের ১৪৪ জন পঞ্চায়েত সদস্য-সদস্যা, প্রধান, উপপ্রধানরা পদত্যাগ করেছেন বলে জানালেন খোয়াই ব্লক সমিষ্টি উন্নয়ন আধিকারিক পৃথ্বিরাজ দেবনাথ। বিডিও সাহেবের কাছেই পদত্যাগ পত্র তুলে দেন তারা। এরমধ্যে পদত্যাগ করেছেন বাগান পঞ্চায়েতের ৮ জন, বারবিল ৭ জন, দক্ষিন সিঙ্গিছড়া ৯ জন, ধলাবিল ৮ জন, গৌরনগর ৭ জন, জাম্বুরা ৫ জন, মধ্য গণকী ১০ জন, মধ্য সিঙ্গিছড়া ১ জন, পহরমুড়া ৯ জন, পশ্চিম গণকী ৯ জন, পশ্চিম সিঙ্গিছড়া ৯ জন, পশ্চিম সোনাতলা ১১ জন, সমতল পদ্মবিল ৯ জন, সিপাইহাওড় ৭ জন, সোনাতলা ৯ জন, উত্তর সিঙ্গিছড়া ৮ জন সহ মোট ১৪৪ জন পঞ্চায়েত সদস্য-সদস্যা ইতিমধ্যে পদত্যাগ করেছেন। এছাড়া খোয়াই পুর পরিষদের ১, ৩ ও ১৩নং আসনের কাউন্সিলাররাও পদত্যাগ করেছেন। পুর পরিষদের সিইও অভিজিৎ রিয়াং এর নিকট ইনারা পদগ্যাত পত্র তুলে দেন। এছাড়া খোয়াই পঞ্চায়েত সমিতির ৪ জন ও জিলা পরিষদের ১ জন সদস্য পদত্যাগ করেছেন বলে জানালেন খোয়াই ব্লক সমিষ্টি উন্নয়ন আধিকারিক পৃথ্বিরাজ দেবনাথ।
অধিকাংশ ক্ষেত্রেই পারিবারিক সমস্যাকে সামনে রেখে এই পদত্যাগ অব্যহত রয়েছে। যদিও কেউ কেউ বলছেন আগামী দিনে রাজ্যের উন্নয়নের ধারাকে এগিয়ে নিয়ে যেতে পঞ্চায়েত, এডিসি ভিলেজ কমিটিগুলির প্রধান, উপ-প্রধানরা এবং পঞ্চায়েত সমিতি, জিলা পরিষদ ও পুর পরিষদের সদস্য ও কাউন্সিলাররা পদত্যাগ করছেন বলে জানাচ্ছেন। তবে কাগজে-পত্রে পারিবারিক সমস্যাকেই তুলে ধরে পদত্যাগ করছেন তারা।
FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*