আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৩ এপ্রিল ৷৷ রাজ্যকে মডেল রাজ্য হিসেবে তৈরি করতে চাইছে রাজ্যের বর্তমান সরকার। গণতন্ত্রের চারটি স্তম্ভের মধ্যে অন্যতম একটি স্তম্ভ হল মিডিয়া। তাই মিডিয়াকে স্বচ্ছভাবে কাজ করতে হবে। পাশাপাশি সরকারকে রাজনৈতিক প্রভাব মুক্ত রাখতে হবে। সোমবার বিকেলে প্রথমবার মতো আগরতলা প্রেসক্লাব পরিদর্শন করে রাজ্যের নব-নির্বাচিত মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব একথা বলেন। এদিন রাজ্য সরকারের স্বীকৃত সাংবাদিকদের পেনশন ১০০০ টাকা থেকে বাড়িয়ে ১০,০০০ টাকা করার ঘোষণা দেন মুখ্যমন্ত্রী। এদিন মুখ্যমন্ত্রীকে আগরতলা প্রেসক্লাব পরিচালন কমিটির পক্ষে সংবর্ধনা জানানো হয়। পরে এক আলোচনা সভার আয়োজন করা হয়। সাংদিকদের পক্ষ থেকে মুখ্যমন্ত্রীর হাতে স্মারকলিপি তুলেদেন সাংবাদিক বিশ্বেন্দু ভট্টাচার্য্য। পাশাপাশি রাজ্য সরকারের পক্ষে অসুস্থ্য সাংবাদিক বিশ্বজীৎ শর্মার হাতে ২ লাখ টাকার চেক তুলে দেন মুখ্যমন্ত্রী। অনুষ্ঠান উপস্থিত ছিলেন প্রেস ক্লাবের কনভেনার প্রণব সরকার, বরিষ্ঠ সাংবাদিক সুবল দে, প্রদীপ দত্ত ভৌমিক প্রমুখ।রাজ্যের সাংবাদিকদের পেনশন বৃদ্ধির ঘোষণা মূখ্যমন্ত্রীর
আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৩ এপ্রিল ৷৷ রাজ্যকে মডেল রাজ্য হিসেবে তৈরি করতে চাইছে রাজ্যের বর্তমান সরকার। গণতন্ত্রের চারটি স্তম্ভের মধ্যে অন্যতম একটি স্তম্ভ হল মিডিয়া। তাই মিডিয়াকে স্বচ্ছভাবে কাজ করতে হবে। পাশাপাশি সরকারকে রাজনৈতিক প্রভাব মুক্ত রাখতে হবে। সোমবার বিকেলে প্রথমবার মতো আগরতলা প্রেসক্লাব পরিদর্শন করে রাজ্যের নব-নির্বাচিত মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব একথা বলেন। এদিন রাজ্য সরকারের স্বীকৃত সাংবাদিকদের পেনশন ১০০০ টাকা থেকে বাড়িয়ে ১০,০০০ টাকা করার ঘোষণা দেন মুখ্যমন্ত্রী। এদিন মুখ্যমন্ত্রীকে আগরতলা প্রেসক্লাব পরিচালন কমিটির পক্ষে সংবর্ধনা জানানো হয়। পরে এক আলোচনা সভার আয়োজন করা হয়। সাংদিকদের পক্ষ থেকে মুখ্যমন্ত্রীর হাতে স্মারকলিপি তুলেদেন সাংবাদিক বিশ্বেন্দু ভট্টাচার্য্য। পাশাপাশি রাজ্য সরকারের পক্ষে অসুস্থ্য সাংবাদিক বিশ্বজীৎ শর্মার হাতে ২ লাখ টাকার চেক তুলে দেন মুখ্যমন্ত্রী। অনুষ্ঠান উপস্থিত ছিলেন প্রেস ক্লাবের কনভেনার প্রণব সরকার, বরিষ্ঠ সাংবাদিক সুবল দে, প্রদীপ দত্ত ভৌমিক প্রমুখ।