আপডেট প্রতিনিধি, আগরতলা, ০১ এপ্রিল ৷৷ বইমেলার অর্থ একেকজনের কাছে একেকরকম। রাজ্যের বুদ্ধিজীবি, কবি, সাংবাদিক, বই পিপাসু মানুষ আর সাধারণ মানুষদের কাছে বইমেলার অর্থ ভিন্নরকম। সোমবার থেকে ৩৬তম আগরতলা বইমেলা আবার উদ্ভাসিত হবে চিরচেনা রুপে। মানুষের মিলন মেলার আবহমান কালের এই ছবিতেই বসন্তের বইমেলার পূর্ণ সার্থকতা। ৩৬তম

আগরতলা বইমেলার প্রাক সন্ধ্যায় ঋতুরাজ বসন্তের অপরূপ সাজে সেজে উঠছে রাজধানীর রাজপথ। রাজধানীর আগরতলা শিশু উদ্যান প্রাঙ্গন সহ রবীন্দ্র শতবার্ষিকী ভবন প্রাঙ্গণ সন্নিহিত গোটা রাস্তা আলপনায় সেজে উঠছে আগরতলা বইমেলাকে সামনে রেখে। বইমেলা আরও নান্দনিক করতে আগরতলা আর্ট কলেজের শিক্ষার্থীরা মেলার প্রবেশপথ ক্যানভাস হিসেবে ব্যবহার করে রাঙিয়ে তুলেছে নতুন সাজে। জানা গেছে, রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী বিপ্লব

কুমার দেবের ইচ্ছায় বইমেলা কমিটির এ আয়োজন। সোমবার থেকে শুরু হওয়া ৩৬তম আগরতলা বইমেলা চলবে আগামী ১৩ই এপ্রিল পর্যন্ত।