রাজ্যের উন্নয়ন সংক্রান্ত বিষয়ে আলোচনার জন্য দ্বিতীয় দফায় দিল্লী সফরে মুখ্যমন্ত্রী

delhi cm delhi cm.jpg1আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৩ এপ্রিল ৷৷ দ্বিতীয় দফায় দিল্লী সফরে গেলেন রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। সোমবার রাজ্যের উন্নয়নের জন্য আর্থিক অনুদান মঞ্জুর করা সহ বেশকিছু বিষয়ে আলোচনার জন্য দিল্লী সফরে গেলেন তিনি। মঙ্গলবার তিনি কেন্দ্রীয় সরকারের মন্ত্রকের মন্ত্রী সুষমা স্বরাজ সহ তথ্য ও প্রযুক্তি, সংস্কৃতি ও পর্যটন মন্ত্রকের প্রতিমন্ত্রী কে জে অলপুহঞ্জ’র সঙ্গে স্বাক্ষাত করেন। মুখ্যমন্ত্রীর সঙ্গে সফরে রয়েছেন রাজ্যের মুখ্য সচিব সঞ্জিব রঞ্জন। এদিন তিনি পর্যটনের ক্ষেত্রে রাজ্যের উন্নয়ন সংক্রান্ত বিষয়ে আলোচনা করেন। বুধবার রাজ্যে ফিরবেন তিনি।
FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*