রাজ্য পুলিশের উচ্চ স্তরে বড়সর রদবদল

policeআপডেট প্রতিনিধি, আগরতলা, ০৮ এপ্রিল ৷৷ আরক্ষা প্রশাসনে বড়সর রদবদল হল রাজ্যে। রাজ্যে বিজেপি-আই পি এফ টি জোট সরকার গঠিত হবার পর এই প্রথমবারের মতো আরক্ষা প্রশাসনের শীর্ষ ও মাঝারি স্তরে ব্যাপক রদবদল হয়েছে। পুলিশের এস পি, এডিশন্যাল এস পি, ডি এস পি স্তরে মোট ৬৬ জনের বদলির আদেশ জারি করা হয়েছে। বদলির তালিকায় রয়েছেন পশ্চিম জেলার পুলিশ সুপার অভিজিত সপ্তর্ষি সহ রাজ্যের মোট ৬টি জেলার পুলিশ সুপার। অভিজিৎ সপ্তর্ষি হয়েছেন সিআইডি-র এস পি। পশ্চিম জেলার নতুন এস পি হয়েছেন ঊনকোটি জেলার এসপি অজিত প্রতাপ সিং। এছাড়া বদলির আদেশ বের হয়েছে এস পি প্রকিউরমেন্ট, এস পি ট্রাফিক, এস পি ভিজিলেন্সের। গৌমতি জেলার এস পি হয়েছেন অভুলা রমেশ রেড্ডি। দক্ষিন জেলার এস পি হয়েছেন জল সিং মীনা। সিপাহীজলা জেলার এস পি হয়েছেন কুলবন্ত সিং। ঊনকোটি জেলার এস পি হয়েছেন লাকী চৌহান। ধলাই জেলার এস পি হয়েছেন সুদীপ্ত দাস।
FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*