খোয়াইয়ে আম্বেদকরের জন্মজয়ন্তী উদযাপন

khwগোপাল সিং, খোয়াই, ১৪ এপ্রিল ৷৷ জাতের নামে মানুষকে নিস্পেষন, অধিকার থেকে বঞ্চনার বিরুদ্ধে পিছিয়ে পড়া মানুষকে জাগ্রত করে ছিলেন ডঃ বি.আর. আম্বেদকর। গোটা জীবন উৎসর্গ করেছেন মানুষের আত্মমর্যাদা প্রতিষ্ঠার লড়াইয়ে। দেশের সংবিধান রচনার ক্ষেত্রে বিরাট ভূমিকা ছিল ডঃ বি.আর. আম্বেদকরে। ভারতের এই লড়াকু সন্তানের ১২৮তম জন্মজয়ন্তী উদযাপন হয়েছে রাজ্যে নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে। খোয়াই জেলা ও মহকুমা প্রশাসনের উদ্যোগেও ডঃ বি.আর. আম্বেদকরের ১২৮তম জন্মজয়ন্তী দিবস মর্যাদার সহিত পালন করা হল শনিবার। এদিন সকাল ১১টায় খোয়াই পুরাতন টাউন হলে প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা করেন বিধায়ক পিণাকী দাস চৌধূরী। আম্বেদকরের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান খোয়াই জেলা শাসক ড.সন্দীপ এন মাহাত্ব্যে, মহকুমা শাসক বিম্বিসার ভট্টাচার্য্য, অধ্যাপিকা কল্পনা দাস, সমাজসেবী অমিত রক্ষিত, মনোজ দাস সহ খোয়াইয়ের বিশিষ্টজনেরা। উপস্থিত অতিথিরা ডঃ বি.আর. আম্বেদকরের জীবনি নিয়ে আলোচনা করেন।
FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*