‘সামাজিক ন্যায় ও ডঃ বি আর আম্বেদকর’ বিষয়ক আলোচনাচক্র

RSVআপডেট প্রতিনিধি, আগরতলা, ১৪ এপ্রিল ৷৷ শনিবার সারা দেশের সঙ্গে রাজ্যের বিভিন্ন মহকুমাতে ডঃ বি আর আম্বেদকরের ১২৮তম জন্মদিবস পালিত হয়। এদিন ও এন জি সি কমপ্লেক্সে ডঃ বি আর আম্বেদকরের মূর্তি স্থাপন করেন মুখ্যমন্ত্রী বিপ্লব দেব। রাজ্যের মূল অনুষ্ঠানটি হয় রাজধানী আগরতলাতে। সকালে উজ্জয়ন্ত প্রাসাদে আম্বেদকরের মূর্তিতে বিধানসভর অধক্ষ্য রেবতি মোহন দাস শ্রদ্ধা জানান। সেখানে উপস্থিত ছিলেন বিধায়ক ডাঃ দিলীপ দাস, বিধায়ক আশীষ কুমার সাহা প্রমুখ। বিকালে রবীন্দ্র শতবার্ষিকী ভবনে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। তপশিলী জাতি কল্যাণ দপ্তরের উদ্যোগে এই আলোচনা সভার উদ্ভোধন করেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। এদিনের আলোচনাচক্রের বিষয় ছিল ‘সামাজিক ন্যায় ও ডঃ বি আর আম্বেদকর’। আলোচনাচক্র অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধানসভর অধক্ষ্য রেবতি মোহন দাস, বিধায়ক ডাঃ দিলীপ দাস, তপশিলী জাতি কল্যাণ দপ্তরের সচিব এল এইচ ডারলং, বিধানসভর প্রাক্তন অধক্ষ্য জীতেন্দ্র সরকার প্রমুখ।
FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*