আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৮ এপ্রিল ৷৷ রাজ্যের সংবাদ জগতে আরও একটি সংবাদ পত্রের আত্মপ্রকাশ ঘটলো। বুধবার এক অনুষ্ঠানের মধ্যে দিয়ে দৈনিক সংবাদ পত্রিকার প্রতিষ্ঠাতা প্রাণপুরুষ সাংবাদিক প্রয়াত ভূপেন দত্ত ভৌমিক ট্রাস্টের পরিচালনায় ইংরেজি দৈনিক ‘নর্থ ইস্ট কালার্স’ পত্রিকার উদ্বোধন করেন মূখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। এদিন বিকেলে আগরতলা টাউন হলে আয়োজিত এই অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন রামকৃষ্ণ মিশনের সম্পাদক স্বামী হিতকামানন্দ মহারাজ, কলকাতার ‘এই সময়’ পত্রিকার সম্পাদক সুমন চট্টোপাধ্যায় প্রমুখ। এই অনুষ্ঠান উপলক্ষ্যে দৈনিক সংবাদের সিটি অফিসে প্রয়াত রাজ্যের বিশিষ্ট সাংবাদিক ভুপেন দত্ত ভৌমিকের মর্মর মূর্তি এবং নতুননগরস্থিত সংবাদ ভবনের প্রিন্টিং প্রেসে মর্মর মূর্তির স্থাপন করা হয়।ইংরেজি দৈনিক ‘নর্থ ইস্ট কালার্স’-র উদ্বোধন
আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৮ এপ্রিল ৷৷ রাজ্যের সংবাদ জগতে আরও একটি সংবাদ পত্রের আত্মপ্রকাশ ঘটলো। বুধবার এক অনুষ্ঠানের মধ্যে দিয়ে দৈনিক সংবাদ পত্রিকার প্রতিষ্ঠাতা প্রাণপুরুষ সাংবাদিক প্রয়াত ভূপেন দত্ত ভৌমিক ট্রাস্টের পরিচালনায় ইংরেজি দৈনিক ‘নর্থ ইস্ট কালার্স’ পত্রিকার উদ্বোধন করেন মূখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। এদিন বিকেলে আগরতলা টাউন হলে আয়োজিত এই অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন রামকৃষ্ণ মিশনের সম্পাদক স্বামী হিতকামানন্দ মহারাজ, কলকাতার ‘এই সময়’ পত্রিকার সম্পাদক সুমন চট্টোপাধ্যায় প্রমুখ। এই অনুষ্ঠান উপলক্ষ্যে দৈনিক সংবাদের সিটি অফিসে প্রয়াত রাজ্যের বিশিষ্ট সাংবাদিক ভুপেন দত্ত ভৌমিকের মর্মর মূর্তি এবং নতুননগরস্থিত সংবাদ ভবনের প্রিন্টিং প্রেসে মর্মর মূর্তির স্থাপন করা হয়।