আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৯ এপ্রিল ৷৷ বৃহস্পতিবার উদয়পুর প্রেস ক্লাবের তরফে এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বিধায়ক সংবর্ধনা এবং উদয়পুর প্রেস ক্লাবের একটি সোশ্যাল মিডিয়া পেইজের উন্মোচন করা হয়। অনুষ্ঠানে পর্যটন মন্ত্রী প্রনজিৎ সিং রায়, বিধায়ক রামপদ জমাতিয়া, বিধায়ক বিপ্লব কুমার ঘোষকে উদয়পুর প্রেস ক্লাবের পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয়। অনুষ্ঠানে মূখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব এবং অন্যান্য অতিথিদের স্মারক ও মানপত্র দেওয়া হয়। সংবাদ মাধ্যম এতদিন ধরে যেভাবে নিষ্ঠা ও সততার সহিত তার দায়িত্ব পালন করে আসছে আগামীদিনেও সেই ধারা বজায় রেখেই এগিয়ে যাবে বলে মূখ্যমন্ত্রী আশা প্রকাশ করেন।অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন স্যন্দন পত্রিকার সম্পাদক সুবল কুমার দে, আগরতলা প্রেস ক্লাবের আহ্বায়ক প্রণব সরকার, উদয়পুর প্রেস ক্লাবের সম্পাদক দিলীপ দত্ত প্রমুখ।
