উজ্জ্বলা যোজনায় বঞ্চিতের তালিকায় খোয়াই চা-বাগান এলাকার প্রায় ৪শ শ্রমিক পরিবার

uyগোপাল সিং, খোয়াই, ২১ এপ্রিল ৷৷ প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা কি তা জানেন না খোয়াইয়ের অধিকাংশ বিপিএল ভুক্ত পরিবার। বিশেষ করে পাহাড়ী অংশের জনগণ। তাই বলে জনগণের মধ্যে এই যোজনা সম্পর্কে জানার কৌতুহল বৃদ্ধি পাচ্ছে। এমনই কৌতুহল পরিলক্ষিত হল খোয়াই শহরের পাশে খোয়াই চা-বাগান এলাকায়। খোয়াই-আগরতলা যাবার রাস্তায় শহর থেকে মাত্র ২ কিমি দুরে এই চা-বাগান এলাকা আজ কঙ্কালসাড় অবস্থায়। প্রায় ৪০০ পরিবারের বাস বাগান এলাকায়। উনারা হিন্দুস্তানী সম্প্রদায়ের। কোন একসময় দুধে-ভাতে থাকতেন ইনারা। আজ দিন আনি দিন খাই অবস্থায়। দীর্ঘ বছর সিপিএম এর সঙ্গে ছিল পরিবারগুলি। স্থানীয়দের অভিযোগ সিপিএম আজ তাদের এই দূরাবস্থার জন্য দায়ী। বিভিন্ন সময় বিভিন্ন নেতাদের উপর খোয়াই চা-বাগান দেখভাল করার দায়িত্ব ন্যস্ত করা হয়। এখন পরিস্থিতি এমন পর্যায়ে যেখানে বাগান শ্রমিকরা আজ কর্মহীন। প্রাক্তন বিধায়ক বিশ্বজিৎ দত্ত’র আমলে দূর্নীতি বেশি হয়েছে। চাপাতা তৈরীর মেশিন বিক্রি করে দেওয়া হয়েছে। গোটা এলাকাজুড়ে থাকা লক্ষ লক্ষ টাকার গাছ সব কেটে কেটে বিক্রি করা হয়েছে। বাগানের জায়গা অন্যরা দখল করে নিয়েছে। বাগানে কোন কাজ নেই। বাধ্য হয়েই দিনমজুরী। উনাদের ভাগ্যে জুটেনি ভাল ঘর, শৌচালয় সহ নানান সুবিধা। বাধ্য হয়েই এবারকার নির্বাচনে ভারতীয় জনতা পার্টির পক্ষে প্রকাশ্যে ময়দানে নামেন এবং প্রথম সিপিএম আমলে বিশাল শ্রমিক বিদ্রোহ ঘোষনা করেন। অথচ স্বাধীনতার ৭০ বছরে এই চা-বাগান এলাকায় হাতেগুনা ৩-৪ জন চাকুরীজীবি। প্রায় ৩০০ পরিবার বিপিএল ভূক্ত। অথচ উনারা জানেনা উজ্জ্বলা যোজনা কি ? আজ ওনারা লাকড়ী, পাতা কুড়িয়ে রান্না করেন। প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনায় বেনিফিসিয়ারিদের মধ্যে প্রথম সাড়িতে আসার কথা ২৫-খোয়াই বিধানসভা কেন্দ্রের চা-বাগান এলাকার শ্রমিক পরিবারগুলির। অথচ যারা এই সুবিধা পেয়েছেন বেশির ভাগই আগামী সার্ভে রিপোর্টে বিপিএল ভুক্ত থাকবেনা। কারন বামফ্রন্টের দেওয়া এই বিপিএল ভোক্তারা সঠিক ছিল না। অথচ বর্তমানে যারা ক্ষমতায় আছেন উনারাই একদিন আন্দোলন করেছিলেন এবং বিভিন্ন পথসভা, জনসভা, ডেপুটেশন এর মাধ্যমে জানান দিয়েছিলেন যে সঠিক ভোক্তা নির্ধারন হয়নি। গাড়ী-বাড়ি-চাকুরী-ব্যবসায়ী-বিত্তশালীরাই হাতিয়ে নিয়েছিল বিপিএল কার্ড। তবে আজ কেন সুবিধা ভোগীরাই ফের একবার হাতিয়ে নিল প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার ফ্রি গ্যাস কানেকশন? যাদের নুন আনতে পান্থা ফুরোয় অবস্থা ওনারা বেশির ভাগই বঞ্চিত হন। জনগণের অভিমত এই ঘটনা খোয়াই শহরের পাশে। তার থেকেই অনুমান করা যায় গ্রাম-পাহাড়ে সঠিক গরীব-শ্রমিক পরিবারগুলি জানেই না উজ্জ্বলা যোজনা কি ! নাকি এর মধ্যেও গ্যাস এজেন্সি সহ কোন প্রকার দূর অভিসন্ধি আছে ! আগামী দিনে যেন সঠিক বিপিএল ভুক্ত নির্ধারন করে গরীব পরিবারগুলি প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার সুফল পেতে পারে তার জন্য বর্তমান নতুন সরকারের কাছে জনগণের আবেদন। বিশেষ করে খোয়াই চা-বাগান এলাকার শ্রমিক পরিবারগুলি যারা জানতেই পারেনি প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা কি ! চা-বাগান এলাকার বঞ্চিতদের একটি তালিকা তাই তুলে ধরা হল :
প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনায় খোয়াই চা-বাগান এলাকার বঞ্চিতদের নামের তালিকা : –
১। নেপাল কর্মকার     ১১। মদন কন্দ     ২১। সেবা রানী দেব
২। সানু তাঁতী     ১২। সুদন কন্দ     ২২। দিনবন্ধু ঘাটোয়াল
৩। খোকন তাঁতী    ১৩। সানন্দ তাঁতী     ২৩। পাহাড় সিং খাড়িয়া
৪। সানু তাঁতী     ১৪। প্রহ্লাদ তাঁতী    ২৪। বাবু খাড়িয়া
৫। নিতাই তাঁতী     ১৫। রাখাল কর্মকার     ২৫। কৈলাশ কন্দ
৬। খগেন্দ্র তাঁতী     ১৬। কলিঙ্গ তাঁতী    ২৬। ময়না গোয়ালা
৭। চন্দন তাঁতী     ১৭। পিয়ারি তাঁতী    ২৭। সৃজন খাড়িয়া
৮। টিমি তাঁতী    ১৮। দুলু তাঁতী    ২৮। দুখু খাড়িয়া
৯। ডুলু তাঁতী    ১৯। সন্ধ্যা গোয়ালা    ২৯। রেনু তাঁতী
১০। সুদাম কন্দ     ২০। ময়না গোয়ালা    ৩০। চিনু তাঁতী
FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*