প্রকৃত গরীব-শ্রমিককে বঞ্চিত রেখেই তিন শতাধিক মহিলাকে উজ্জ্বলা যোজনায় গ্যাস সংযোগ প্রদান

gasগোপাল সিং, খোয়াই, ২১ এপ্রিল ৷৷ গোটা রাজ্যেই প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার অন্তর্গত মহিলাদের সম্মান ও মর্যাদা রক্ষা এবং ধোঁয়া বিহীন পঞ্চায়েত গঠনে শুক্রবার বেনিফিসিয়ারিদের মধ্যে গ্যাস সংযোগ প্রদান করা হয়। গোটা রাজ্যের সাথে খোয়াইতেও প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনায় বিপিএল ভূক্ত পরিবারকে বিনামূল্যে রান্নার গ্যাস বিতরন করা হয়। কিন্তু জনমনে প্রশ্ন প্রথমে কংগ্রেস তারপর তৃণমুল কংগ্রেস এবং এরপর ভারতীয় জনতা পার্টি। আজ ১৫ বছর যাবত বিভিন্ন জনসভা, পথসভায় তীব্র আন্দোলন কর্মসূচী গ্রহন করে আসলেও সঠিক বিপিএল ভোক্তা এখনও নির্ণয় হয়নি। যাদের গাড়ী, ব্যবসা, ধানি জমি আছে এবং যারা বামপন্থী তারাই বিপেএল পেয়েছেন। সঠিক অর্থে গরীব-শ্রমিক বঞ্চিত। প্রকৃত গরীব বিপিএল পায়নি। সুবিধাভোগিরা পেয়ে যান উজ্জ্বলা যোজনা। তাহলে কি পূর্বতন সরকারের বিপিএল ভোক্তাদের বর্তমান সরকার সিলমোহর দিল ! তাহলে এতদিনের আন্দোলন এবং প্রকৃত গরীব যারা শামিল হয়েছিল উনাদের মনের আজ কি অবস্থা, ভেবেছেন কি বর্তমান নেতৃত্বরা !
এদিকে শুক্রবার খোয়াইতে চৌধুরী গ্যাস এজেন্সির উদ্যোগে গণকীস্থিত কথাকলি কমিউনিটি হলে প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা প্রকল্পের উদ্বোধন হয়। উদ্বোধন করেন সমাজসেবী অমিত রক্ষিত। উক্ত অনুষ্ঠানে এছাড়াও উপস্থিত ছিলেন বিধায়ক প্রশান্ত দেববর্মা, বিধায়ক পিণাকী দাস চৌধূরী, জেলা শাসক ড. সন্দিপ এন মাহাত্ব্যে, সমাজসেবী মনোজ দাস, খোয়াই চৌধূরী গ্যাস এজেন্সির কর্ণধার দিব্যেন্দু চৌধূরী সহ অন্যান্যরা। খোয়াই ২১নং আসাম রাইফেলের এর সহযোগিতায় ও খোয়াই চৌধূরী গ্যাস এজেন্সির উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানের মধ্য দিয়ে ৩০০ জন মহিলাকে গ্যাস সংযোগ দেওয়া হয়। অনুষ্ঠানে ভাষন রাখতে গিয়ে সমাজসেবী অমিত রক্ষিত, দপ্তর ও গ্যাস এজেন্সি সহ বেনিফিসিয়ারি এবং সমাজসেবামুলক কাজের সাথে যুক্ত ব্যাক্তিদের প্রত্যেককে প্রধানমন্ত্রীর উজ্জ্বলা যোজনার স্বপ্নটাকে বাস্তবায়িত করার লক্ষ্যে এগিয়ে আসার আহ্বান জানান। অপরদিকে বিধায়ক প্রশান্ত দেববর্মা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দেশের মহিলাদের জন্য গৃহীত পরিকল্পনাগুলির প্রশংসা করতে গিয়ে উজ্জ্বলা যোজনাকে অন্যতম বলে অভিমত ব্যাক্ত করেন। দেশের চার লক্ষ ছাব্বিশ হাজার মহিলাকে আধুনিক সুবিধা প্রদানের জন্য প্রধানমন্ত্রীর গৃহীত কর্মসূচীর ভূয়শী প্রশংসাও করেন। পাশাপাশি খোয়াই জেলা শাসক ও সমাহর্তা ড. সন্দিপ এন. মাহাত্ব্যে বলেন, আগষ্ট ২০১৭ সালে উজ্জ্বলা যোজনার সূচনা হয়েছে। কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী এর উদ্বোধন করেন। বহু মহিলাকে এলপিজি সিলিন্ডার ও গ্যাস কানেকশন প্রদান করেছিলেন। কিন্তু এরপর থেকে এই স্কিমে ঠিকঠাক কাজ হয়নি। কিন্তু বর্তমানে পুনরায় এই প্রকল্পে বিশাল সংখ্যায় বেনিফিসিয়ারি গ্যাস সংযোগ পাচ্ছেন দেখতে পেয়ে তিনি খুবই আপ্লুত।
FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*