গোপাল সিং, খোয়াই, ২১ এপ্রিল ৷৷ শনিবার ত্রিপুরাজুড়ে উদযাপন হচ্ছে গড়িয়া পূজা ও উৎসব। খোয়াই পদ্মবিল এলাকার ধূপছড়া স্কুল মাঠে ২০তম গড়িয়া উৎসবের সূচনা করলেন উপ-মুখ্যমন্ত্রী জীষ্ণু দেববর্মা। প্রাকৃতিক দুর্যোগপূর্ণ আবহাওয়াকে উপেক্ষা করেই গড়িয়া উৎসবে মাতলেন উপজাতি অংশের মানুষজন। এদিন প্রদীপ প্রজ্জ্বলন করে উৎসবের সূচনা করেন উপ-মুখ্যমন্ত্রী। অনুষ্ঠানের পর উৎসবে আগত সাধারন মানুষের সাথে কথা বলেন তিনি। পাশাপাশি তিনি গড়িয়া উৎসবে জাতি-উপজাতির মেলবন্ধন অটুট রাখার আহ্বান জানান। তিনি জানান গড়িয়া বাবা রাজ্যের মানুষদের আশীর্বাদ করবেন। অনুষ্ঠানে উপমুখ্যমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন বিধায়ক অতুল দেববর্মা, বিধায়ক প্রশান্ত দেববর্মা সহ অন্যান্যরা। প্রতি বছর বৈশাখ মাসের প্রথম দিন থেকে পাড়ায় পাড়ায় গড়িয়া প্রতিমা নিয়ে ঘুরেন ধর্মপ্রাণ মানুষ।খোয়াই পদ্মবিলে ২০তম গড়িয়া উৎসবের সূচনা করলেন উপ-মুখ্যমন্ত্রী
গোপাল সিং, খোয়াই, ২১ এপ্রিল ৷৷ শনিবার ত্রিপুরাজুড়ে উদযাপন হচ্ছে গড়িয়া পূজা ও উৎসব। খোয়াই পদ্মবিল এলাকার ধূপছড়া স্কুল মাঠে ২০তম গড়িয়া উৎসবের সূচনা করলেন উপ-মুখ্যমন্ত্রী জীষ্ণু দেববর্মা। প্রাকৃতিক দুর্যোগপূর্ণ আবহাওয়াকে উপেক্ষা করেই গড়িয়া উৎসবে মাতলেন উপজাতি অংশের মানুষজন। এদিন প্রদীপ প্রজ্জ্বলন করে উৎসবের সূচনা করেন উপ-মুখ্যমন্ত্রী। অনুষ্ঠানের পর উৎসবে আগত সাধারন মানুষের সাথে কথা বলেন তিনি। পাশাপাশি তিনি গড়িয়া উৎসবে জাতি-উপজাতির মেলবন্ধন অটুট রাখার আহ্বান জানান। তিনি জানান গড়িয়া বাবা রাজ্যের মানুষদের আশীর্বাদ করবেন। অনুষ্ঠানে উপমুখ্যমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন বিধায়ক অতুল দেববর্মা, বিধায়ক প্রশান্ত দেববর্মা সহ অন্যান্যরা। প্রতি বছর বৈশাখ মাসের প্রথম দিন থেকে পাড়ায় পাড়ায় গড়িয়া প্রতিমা নিয়ে ঘুরেন ধর্মপ্রাণ মানুষ।