১৪ বছরের নাবালিকা ধর্ষনে অভিযুক্ত ঠিকেদার, ৩ দিনের পুলিশ রিমান্ড

rapeগোপাল সিং, খোয়াই, ২১ এপ্রিল ৷৷ ১৪ বছরের নাবালিকা ধর্ষনের ঘটনা তেলিয়ামুড়ায়। ১১ ফেব্রুয়ারী ২০১৮ তারিখ থেকে বহুবার নাবালিকাকে ধর্ষন করে তেলিয়ামুড়ার নামজাদা ঠিকেদার হিসাবে পরিচিত মনোজ ঘোষ। সরকারি আইনজীবি অভিজিৎ ভট্টাচার্য্য জানান, শুক্রবার ২০ এপ্রিল ফের একবার নাবালিকাকে কুপ্রস্তাব দেয় মনোজ। কিন্তু এবার নাবালিকা মেয়েটি তার এক বান্ধবীর সহযোগিতায় বিশালগড়ে আত্মগোপন করে রেহাই পায়। পরে ঐ ধর্ষিতা নাবালিকা শুক্রবার তেলিয়ামুড়া থেকে পালিয়ে বিশালগড় থানার এসআই উমা নম:’র নিকট বিস্তারিত জানান। পরে ধর্ষিতার মা তেলিয়ামুড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ পেয়ে তেলিয়ামুড়া থানা ভারতীয় দন্ডবিধির ৩৭৬(২)/৫০৬ এবং ৪-পক্সো ধারায় মামলা নেয়। যার কেইস নং-৩৮/২০১৮। মামলা নিয়ে শনিবার ভোর ৪টায় মনোজ ঘোষকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে তেলিয়ামুড়া থানার পুলিশ। শনিবার বিকেলে নাবালিকা ধর্ষন মামলায় অভিযুক্ত মনোজ ঘোষকে খোয়াই জেলা ও দায়রা আদালতে তোলা হলে বিচারক ৩ দিনের পুলিশ রিমান্ডে পাঠায়। পরবর্তী সময় ধর্ষিতার নাবালিকার গোপন জবানবন্দী নেওয়া হয়। তবে এই ঘটনার সংবাদ সংগ্রহ করতে গেলে ধর্ষক মনোজ ঘোষের পরিবারের লোকজন সাংবাদিকদের ছবি তুলতে বাধা দেয় এবং হুমকি দেয়। এই ঘটনায় খোয়াই জেলায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*