বিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ২৩ এপ্রিল ৷৷ আই পি এফ টি কর্মীর উপর আক্রমনের প্রতিবাদে জাতীয় সড়ক অবোধ করলো আই পি এফ টি সমর্থীত কর্মীরা। সোমবার দুপুরে শান্তির বাজার মহকুমার অন্তর্গত বীরচন্দ্র হঠাৎ বাজারের সামনে এই অবরোধ শুরু হয়। ঘটনার বিবরনে জানাযায়, দীর্ঘ বাম শাসনের অবশাসনের পর ত্রিপুরায় নতুন জোট সরকার গঠন হয়। তারপর থেকেই বামেদের বিভিন্ন দুর্গ শুন্য হয়ে পরছে। জোট সরকারের দুইটি দল থেকে বামসমর্থীত কর্মীরা নিজ পছন্দ মত দলকে বেছে নিচ্ছে। তদরূপ গত ১৯ তারিখ শান্তির বাজার মহকুমার অন্তর্গত পতিছরি মুড়াসিং পাড়ায় ৪৩ পরিবারের লোকজন বিভিন্ন দল থেকে আই পি এফ টি-তে যোগদান করে। যার মধ্যে ৩৮ পরিবার মুড়াসিং সম্প্রদায়ের ও ৫ পরিবার সংখ্যালঘু সম্প্রদায়ের লোকজন। এই যোগদানকে ঘিরে বিজেপি ও আই পি এফ টি এর মধ্যে দন্দের সৃষ্টি হয় বলে অভিযোগ। রবিবার আই পি এফ টি দলে যোগদানের ফলে বিজেপি কর্মীরা নব্য আই পি এফ টি কর্মী সিরাজ মিঞ্চাকে (৬০) আঘাত করে বলে অভিযোগ। বিজেপি কর্মীরা চাইছে সকলে দলত্যাগ করে বিজেপিতে যোগদান করুর এমনটাই অভিযোগ করলো আই পি এফ টি কর্মীরা। আই পি এফ টি সমর্থীত কর্মীরা এই আক্রমনকে ধীক্কার জানিয়ে বিজেপির লোকজনের দৃষ্টান্তমূলক শান্তির দাবিতে আই ফি এফ টি’র জাতীয় কার্যনির্বাহী সদস্য মানিক রিয়াং এর নেতৃত্বে জাতীয় সড়ক অবরোধে বসেন। তাদের এও অভিযোগ, রবিবার পুলিশের সামনে এই আক্রমনের ঘটনা ঘটে যার সত্যতা মনপাথর ফাঁড়ী থানার কর্তব্যরত ওসি গৌতম জমাতিয়া নিজ মুখে স্বীকার করেন। আই পি এফ টি সমর্থীত কর্মীরা দীর্ঘ এক ঘন্টা পথ অবরোধ করেন। অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান দক্ষিন জেলার অতিরুক্ত পুলিশ সুপার অমিতাভো পাল, শান্তির বাজারের এস ডি পি ও নির্দেশ দেব, শান্তির বাজার থানার ওসি নারায়ন সাহা। পরবর্তী সময় পুলিশ ২৪ ঘন্টার মধ্যে আসামীকে গ্রেফতার করে দৃষ্টান্ত মূলক শাস্তি দেবার পতিশ্রতি দেন। পুলিশের দেওয়া পতিশ্রুতি পেয়ে আই পি এফ টি কর্মীরা পথ অবরোধ মুক্ত করেন। তারা সংবাদ মাধ্যমের সামনে ঘটনার বিবরন জানিয়ে জানান পুলিশ তাদের দেওয়া পতিশ্রুতি রক্ষা না করলে আগামী দিনে সারা রাজ্যে যুব আই পি এফ টি আরও বৃহত্তর আন্দোলনে যাবেন।কর্মীর উপর আক্রমনের প্রতিবাদে জাতীয় সড়ক অবোধ আই পি এফ টি’র
বিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ২৩ এপ্রিল ৷৷ আই পি এফ টি কর্মীর উপর আক্রমনের প্রতিবাদে জাতীয় সড়ক অবোধ করলো আই পি এফ টি সমর্থীত কর্মীরা। সোমবার দুপুরে শান্তির বাজার মহকুমার অন্তর্গত বীরচন্দ্র হঠাৎ বাজারের সামনে এই অবরোধ শুরু হয়। ঘটনার বিবরনে জানাযায়, দীর্ঘ বাম শাসনের অবশাসনের পর ত্রিপুরায় নতুন জোট সরকার গঠন হয়। তারপর থেকেই বামেদের বিভিন্ন দুর্গ শুন্য হয়ে পরছে। জোট সরকারের দুইটি দল থেকে বামসমর্থীত কর্মীরা নিজ পছন্দ মত দলকে বেছে নিচ্ছে। তদরূপ গত ১৯ তারিখ শান্তির বাজার মহকুমার অন্তর্গত পতিছরি মুড়াসিং পাড়ায় ৪৩ পরিবারের লোকজন বিভিন্ন দল থেকে আই পি এফ টি-তে যোগদান করে। যার মধ্যে ৩৮ পরিবার মুড়াসিং সম্প্রদায়ের ও ৫ পরিবার সংখ্যালঘু সম্প্রদায়ের লোকজন। এই যোগদানকে ঘিরে বিজেপি ও আই পি এফ টি এর মধ্যে দন্দের সৃষ্টি হয় বলে অভিযোগ। রবিবার আই পি এফ টি দলে যোগদানের ফলে বিজেপি কর্মীরা নব্য আই পি এফ টি কর্মী সিরাজ মিঞ্চাকে (৬০) আঘাত করে বলে অভিযোগ। বিজেপি কর্মীরা চাইছে সকলে দলত্যাগ করে বিজেপিতে যোগদান করুর এমনটাই অভিযোগ করলো আই পি এফ টি কর্মীরা। আই পি এফ টি সমর্থীত কর্মীরা এই আক্রমনকে ধীক্কার জানিয়ে বিজেপির লোকজনের দৃষ্টান্তমূলক শান্তির দাবিতে আই ফি এফ টি’র জাতীয় কার্যনির্বাহী সদস্য মানিক রিয়াং এর নেতৃত্বে জাতীয় সড়ক অবরোধে বসেন। তাদের এও অভিযোগ, রবিবার পুলিশের সামনে এই আক্রমনের ঘটনা ঘটে যার সত্যতা মনপাথর ফাঁড়ী থানার কর্তব্যরত ওসি গৌতম জমাতিয়া নিজ মুখে স্বীকার করেন। আই পি এফ টি সমর্থীত কর্মীরা দীর্ঘ এক ঘন্টা পথ অবরোধ করেন। অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান দক্ষিন জেলার অতিরুক্ত পুলিশ সুপার অমিতাভো পাল, শান্তির বাজারের এস ডি পি ও নির্দেশ দেব, শান্তির বাজার থানার ওসি নারায়ন সাহা। পরবর্তী সময় পুলিশ ২৪ ঘন্টার মধ্যে আসামীকে গ্রেফতার করে দৃষ্টান্ত মূলক শাস্তি দেবার পতিশ্রতি দেন। পুলিশের দেওয়া পতিশ্রুতি পেয়ে আই পি এফ টি কর্মীরা পথ অবরোধ মুক্ত করেন। তারা সংবাদ মাধ্যমের সামনে ঘটনার বিবরন জানিয়ে জানান পুলিশ তাদের দেওয়া পতিশ্রুতি রক্ষা না করলে আগামী দিনে সারা রাজ্যে যুব আই পি এফ টি আরও বৃহত্তর আন্দোলনে যাবেন।