হিউম্যান কম্পিউটার ইন্টারেকশনের উপর জাতীয় কর্মশালার সূচনা

nitআপডেট প্রতিনিধি, আগরতলা, ২৩ এপ্রিল ৷৷ এন আই টি আগরতলায় সি আর টি ডি’র অন্তর্গত কৌশিল বিকাশ কেন্দ্রের উদ্বোধন হয় সোমবার। পাসাপাশি ৫ দিন ব্যাপী একটি জাতীয় কর্মশালার সূচনা হয় এদিন। এন আই টি আগরতলায় কম্পিউটার সাইন্স ও ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের তরফ থেকে হিউম্যান কম্পিউটার ইন্টারেকশনের উপর আয়োজিত ৫ দিন ব্যাপী এই জাতীয় কর্মশালার সূচনা করেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। ৫ দিন ব্যাপী এই কর্মশালার সূচনা করে মুখ্যমন্ত্রী বলেন, এন আই টি আগরতলার যেকোন ব্যাপারে রাজ্য সকার যথাসম্ভব সহযোগীতা করতে প্রস্তুত। এন আই টি আগরতলা সমগ্র দেশের মধ্যে র্যাং কিং-এ নিজেদের আরো উপরে নিয়ে যাওয়ার কামনা করেন মুখ্যমন্ত্রী।
FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*