আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৩ এপ্রিল ৷৷ ফের আই জি এম হাসপাতালে কর্তব্যরত বেসরকারি সিকিউরিটি গার্ডদের বিরুদ্ধে গুন্ডামির অভিযোগ উঠলো। অসুস্থ স্ত্রীকে খাবার দিতে যাওয়ার সময়ে এক ব্যক্তিকে বেদম মারধোর করার অভিযোগ উঠলো নিরাপত্তা রক্ষীদের বিরুদ্ধে। যদিও সেই অভিযোগ অস্বীকার করে রোগী পার্টির নামে পাল্টা নালিশ জানায় রক্ষীরা। সোমবার নিরাপত্তা রক্ষীদের নামে পরপর কয়েকজন দুর্ব্যবহারের মারাত্মক অভিযোগ এনে বলেন, এদিন অন্তঃসত্ত্বা স্ত্রীর জন্য খাবার পৌঁছে দিতে গিয়েছিলেন এক ব্যক্তি। কিন্তু প্রবেশ পথে তার পথ আটকায় নিরাপত্তা রক্ষীরা। বারবার অনুরোধ করেও তাকে ভেতরে যেতে দেয়নি সিকিউরিটিরা। যদিও তার অভিযোগ এই সময়ের মধ্যে চার পাঁচজনকে ভেতরে যেতে দিয়েছে নিরাপত্তা কর্মীরা। একটা সময় দুই পক্ষের মধ্যে বাদানুবাদ হয়। তখনই দুই সিকিউরিটি তাকে বেদম মারধোর করে বলে অভিযোগ। সবমিলিয়ে আইজিএমে কদিন পর পর এধরনের ঘটনায় ব্যাপক অসন্তোষ দেখে দিয়েছে জনমনে। তাই দাবি উঠছে নিরাপত্তা রক্ষীদের গুন্ডামি মোকাবিলায় নয়া স্বাস্থ্য মন্ত্রী যাতে কার্যকরী ব্যবস্থা গ্রহণ করেন।ফের আই জি এম হাসপাতালে বেসরকারি রক্ষীদের গুন্ডামি
আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৩ এপ্রিল ৷৷ ফের আই জি এম হাসপাতালে কর্তব্যরত বেসরকারি সিকিউরিটি গার্ডদের বিরুদ্ধে গুন্ডামির অভিযোগ উঠলো। অসুস্থ স্ত্রীকে খাবার দিতে যাওয়ার সময়ে এক ব্যক্তিকে বেদম মারধোর করার অভিযোগ উঠলো নিরাপত্তা রক্ষীদের বিরুদ্ধে। যদিও সেই অভিযোগ অস্বীকার করে রোগী পার্টির নামে পাল্টা নালিশ জানায় রক্ষীরা। সোমবার নিরাপত্তা রক্ষীদের নামে পরপর কয়েকজন দুর্ব্যবহারের মারাত্মক অভিযোগ এনে বলেন, এদিন অন্তঃসত্ত্বা স্ত্রীর জন্য খাবার পৌঁছে দিতে গিয়েছিলেন এক ব্যক্তি। কিন্তু প্রবেশ পথে তার পথ আটকায় নিরাপত্তা রক্ষীরা। বারবার অনুরোধ করেও তাকে ভেতরে যেতে দেয়নি সিকিউরিটিরা। যদিও তার অভিযোগ এই সময়ের মধ্যে চার পাঁচজনকে ভেতরে যেতে দিয়েছে নিরাপত্তা কর্মীরা। একটা সময় দুই পক্ষের মধ্যে বাদানুবাদ হয়। তখনই দুই সিকিউরিটি তাকে বেদম মারধোর করে বলে অভিযোগ। সবমিলিয়ে আইজিএমে কদিন পর পর এধরনের ঘটনায় ব্যাপক অসন্তোষ দেখে দিয়েছে জনমনে। তাই দাবি উঠছে নিরাপত্তা রক্ষীদের গুন্ডামি মোকাবিলায় নয়া স্বাস্থ্য মন্ত্রী যাতে কার্যকরী ব্যবস্থা গ্রহণ করেন।