বিজেপি খোয়াই মন্ডলের উদ্যোগে একদিনের পৃষ্ঠাপ্রমুখ সম্মেলন

khwগোপাল সিং, খোয়াই, ২৬ এপ্রিল ৷৷ ‘সরকার গঠন হয়েছে ৫০ দিনও হয়নি। ধৈর্য্য ধরুন। সরকার সকলের জন্যই কাজ করবে।’ বৃহস্পতিবার দুপুর ১২টায় খোয়াই নবনির্মিত টাউন হলে বিজেপি খোয়াই মন্ডলের উদ্যোগে আয়োজিত একদিনের সম্মেলন থেকে পৃষ্ঠা-প্রমুখদের এই বার্তাই দিলেন খোয়াই জেলা বিজেপি প্রভারী অমিত রক্ষিত। সম্মেলনের উদ্বোধন করে সম্মেলনের মঞ্চ থেকে তিনি বলেন, ‘এটা শুধু রাজনৈতিক পরিবর্তন হল। মানসিকতার পরিবর্তন এখনও হয়নি। আর এই মানসিকতা পরিবর্তনের কান্ডারি ভারতীয় জনতা পার্টির কর্মী এবং পৃষ্ঠা প্রমুখদেরই হতে হবে।’ অপরদিকে খোয়াই জেলা সম্পাদক মনোজ দাস বলেন, ‘কেন্দ্রীয় সরকারের যোজনা, রাজ্য সরকারের যোজনা এ রাজ্যের প্রতিটি মানুষ যেন গ্রহন করতে পারে তার জন্য পার্টিকে শক্তিশালী করতে হবে। পার্টির মাধ্যমে যেন কেন্দ্র ও রাজ্যের প্রতিটি প্রকল্প প্রতিটি মানুষের কাছে গিয়ে পৌছায়। রাজ্য সরকারটাকে চোখের মণির মতো রেখে পার্টি ও সংগঠন শক্তিশালী করার মধ্য দিয়ে প্রতিটি জনগণের কাছে পৌছতে হবে।’ এদিনকার সম্মেলনে উপস্থিত ছিলেন বিজেপি খোয়াই জেলা প্রভারী অমিত রক্ষিত, খোয়াই জেলা সভাপতি হরিশঙ্কর পাল, খোয়াই মন্ডল সভাপতি সুব্রত মজুমদার, খোয়াই জেলা সম্পাদক মনোজ দাস সহ অন্যান্যরা। প্রায় এক হাজার পৃষ্ঠা প্রমুখ ও বুথ কর্মীরা এদিনকার সম্মেলনে উপস্থিত ছিলেন সম্মেলনে।
উল্লেখ্য, বুধবার বিজেপি আশারামবাড়ী মন্ডলের উদ্যোগেও চাম্পাহাওড়ে শীতেষ স্মৃতি ভবনে মন্ডল ভিত্তিক পৃষ্ঠা প্রমুখ সম্মেলন অনুষ্ঠিত হয়। উক্ত সম্মেলনে উপস্থিত ছিলেন বিজেপি খোয়াই জেলা সম্পাদক মনোজ দাস, জেলা সভাপতি হরিশঙ্কর পাল, আশারামবাড়ী মন্ডল সভাপতি প্রদীপ দেববর্মা সহ অন্যান্যরা। ঐ সম্মেলনে ২৫০ জন পৃষ্ঠাপ্রমুখ উপস্থিত ছিলেন। দেশ ও সংগঠনকে শক্তিশালী করার বার্তা দেন উপস্থিত বক্তারা।
FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*