বিপর্যয় মোকাবেলায় গোটা রাজ্যে মেগা মহড়া অনুষ্ঠিত

vumiআপডেট প্রতিনিধি, আগরতলা, ২৬ এপ্রিল ৷৷ রাজ্যের ৮টি জেলায় ভূমিকম্পের উপর মেগা মহড়া অনুষ্ঠিত হয়। প্রাকৃতিক বিপর্যয় ঘটলে জীবন রক্ষাসহ ক্ষয়ক্ষতির পরিমাণ কিভাবে কমানো যায় এ বিষয়ে মানুষকে সচেতন করার লক্ষ্যে বৃহস্পতিবার গোটা রাজ্যেই মহড়া অনুষ্ঠিত হয়। এদিন পশ্চিম ত্রিপুরা জেলার ৬টি স্থানে অনুষ্ঠিত হয় ভূমিকম্পের উপর মেগা মহড়া। এদিনের মহরায় প্রায় ২১টি দপ্তরের ইন্সিডেন্ট রেসপন্স টিম অংশগ্রহন করেন। মহড়ায় রাজ্য সরকারের বিদ্যুৎ দপ্তর, অগ্নি নির্বাপক দপ্তর, বি এস এফ, আসাম রাইফেলস, সি আর পি এফ, টি এস আর, ত্রিপুরা পুলিশ, এন জি সি এবং গেইল সহ অন্যান্য দপ্তরের কর্মীরা অংশ নেয়। মহড়ায় প্রাকৃতিক বিপর্যয়ে কি করে দুর্গত মানুষদের উদ্ধার করতে হবে ও দ্রুত হাসপাতলে পাঠিয়ে চিকিৎসা পরিষেবার ব্যবস্থা করা যায় তা দেখানো হয়। এতে অ্যাম্বুলেন্স, ফায়ার সার্ভিস সহ অন্যান্য গাড়ীর পাশাপাশি হেলিকপ্টার ও ড্রোনও ব্যবহার করা হয়েছে।
FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*