
রোহতক, ২ ডিসেম্বর ।। রোহতকের সাহসিনী দুই বোনের আরও একটি ভিডিও প্রকাশ্য এল। এই ভিডিওতে দেখা যাচ্ছে, একটি পার্কে এক যুবককে মারধর করছে দুই বোন। ওই যুবক তাদের কটূক্তি করার দুই বোন তাকে ধরে পেটায় বলে অভিযোগ। গত অক্টোবরে ওই ঘটনা ঘটেছিল।
আর এই ভিডিও প্রকাশ করেছে বাসে ইভটিজিংয়ের ঘটনায় অভিযুক্তদের পরিবার। উল্লেখ্য, গত রবিবার হরিয়ানার রোহতকে সরকারি বাসে কলেজে যাওয়ার সময় তিন যুবক আরতি ও পূজা নামের দুই বোনকে উত্যক্ত করে বলে অভিযোগ। বাসের কেউ কোনও প্রতিবাদ না করার দুই বোনই ইভটিজারদের বেল্ট দিয়ে পেটায়। ওই ঘটনার ভিডিও প্রকাশ্যে আসার পর নড়েচড়ে বসে প্রশাসন। মেয়ে দুটির বাবার অভিযোগের ভিত্তিতে অভিযুক্তদের গ্রেফতার করে পুলিশ।
https://www.youtube.com/watch?v=91GaJcq9NSQ
এবার অভিযুক্তদের বাড়ির লোকজন ওই দুটি মেয়ের মারধরের আরও একটি ভিডিও প্রকাশ করেছে। তাদের দাবি, প্রকাশ্য স্থানে মারপিটে জড়িয়ে পড়া মেয়ে দুটির অভ্যেস। এর আগেও তারা একটি পার্কে এক যুবককে মারধর করেছে।
