নিজ বিধানসভা এলাকার জনগণকে নিয়ে প্রধানমন্ত্রীর ‘মন কি বাত’ শুনলেন মুখ্যমন্ত্রী

radioআপডেট প্রতিনিধি, আগরতলা, ২৯ এপ্রিল ৷৷ নিজ বিধানসভা এলাকার সাধারণ মানুষদের নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ‘মন কি বাত’ শুনলেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। রোববার দুপুরে প্রতাপগড় এলাকার রামঠাকুর বালিকা বিদ্যালয়ে বসে রেডিওতে ‘মন কি বাত’ শুনলেন তিনি। অনুষ্ঠান শেষে মুখ্যমন্ত্রী বনমালীপুর বিধানসভা এলাকার স্থানীয় মানুষের কাছ থেকে তাদের সমস্যার কথা শুনেন এবং সমস্যা সমাধানের কথা বলেন। স্থানীয় গৃহবধূরা সেলাই সহ অন্যান্য হাতের কাজের প্রশিক্ষণের ব্যবস্থা করার জন্য মুখ্যমন্ত্রীর কাছে অনুরোধ জানান। মুখ্যমন্ত্রী এ বিষয়ে দ্রুত পদক্ষেপ নেবেন বলে আশ্বাস দিয়েছেন।
FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*