বুদ্ধ পূর্নিমা – বৌদ্ধ ধর্মাবলম্বীদের পবিত্রতম উৎসব

benuআপডেট প্রতিনিধি, আগরতলা, ২৯ এপ্রিল ৷৷ বুদ্ধ পূর্ণিমা বা বৈশাখী পূর্ণিমা হল বৌদ্ধ ধর্মাবলম্বীদের পবিত্রতম উৎসব। এই পুণ্যোৎসব বৈশাখ মাসের পূর্ণিমা তিথিতে উদযাপিত হয়। এই পবিত্র তিথিতে বৌদ্ধ ধর্মের প্রবর্তক গৌতম বুদ্ধ জন্মগ্রহণ করেছিলেন, বোধি বা সিদ্ধিলাভ করেছিলেন এবং মহাপরিনির্বাণ লাভ করেছিলেন। এই দিনে বৌদ্ধধর্মাবলম্বীগণ স্নান করেন, শুচিবস্ত্র পরিধান করে মন্দিরে বুদ্ধের বন্দনায় রত থাকেন। ভক্তগণ প্রতিটি মন্দিরে বহু প্রদীপ প্রজ্জ্বলিত করেন, ফুলের মালা দিয়ে মন্দিরগৃহ সুশেভিত করে বুদ্ধের আরাধনায় নিমগ্ন হন। রবিবার বুদ্ধ পূর্ণিমা উপলক্ষ্যে রাজধানীর বেনুবন বিহারে বিশেষ পূজা-অর্চনার আয়োজন করা হয়। এদিন সকালে ভিক্ষুরা বুদ্ধের বিগ্রহকে স্নান করিয়ে শুচিবস্ত্র পরিধান করান। তারপর শুরু হয় পূজা।
FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*