খোয়াইতে অল্টো গাড়ীতে তল্লাশী চালিয়ে উদ্ধার ৩৮৬ বোতল ফেন্সিডিল, চালক পলাতক

khwগোপাল সিং, খোয়াই, ০৯ মে ৷৷ খোয়াই থানাধীন চরগণকী এলাকায় একটি অল্টো গাড়ী থেকে উদ্ধার হল বিপুল পরিমানে নেশা সামগ্রী। গোপন সংবাদের ভিত্তিতে খোয়াইয়ের এসডিপিও, খোয়াই থানা এবং সুভাষপার্ক আউটপোষ্ট এর যৌথ অভিযানে এই বিরাট সাফল্য আসে। খোয়াই থানাধীন চরগণকী এলাকায় খোয়াই-আগরতলা সড়কে TRO1AN-0322 নম্বরের একটি অল্টো গাড়ীটিকে আটক করা হয়। এই অভিযানের নেতৃত্ব দেন এসডিপিও রঙ্গদুলাল দেববর্মা, খোয়িই থানা ওসি সুরজ ভট্টাচার্য্য, সুভাষপার্ক আউটপোষ্টের ওসি স্বপন দাস, এএসআই সুমন দে সহ বিশাল পুলিশ বাহিনী। আটক করা অল্টো গাড়ী থেকে উদ্ধার হয় ৩৮৬ বোতল ফেন্সিডিল। এসপি কৃষ্ণেন্দু চক্রবর্তী মিডিয়াকে জানান, নেশা বিরোধী অভিযান গোটা রাজ্যজুড়েই চলছে। সেই লক্ষ্যেই খোয়াইতেও নেশা বিরোধী অভিযান অব্যহত রয়েছে। বুধবার গোপান সূত্রের খবরের ভিত্তিতে খোয়াই চরগণকীতে উৎপেতে বসেছিল পুলিশ। খবর ছিল আগরতলা থেকে একটি অল্টো গাড়ীতে করে ফেন্সিডিল আসছিল খোয়াইয়ের দিকে। স্বভাবত এগুলি খোয়াই হয়ে বাচাইবাড়ী, আশারামবাড়ী হয়ে চলে যায় কমলপুরের দিকে। খোয়াইয়ের এসডিপিও’র কাছেই প্রথম গোপন সংবাদটি আসে। খবর পাওয়া মাত্র খোয়াইয়ের বিভিন্ন স্থানে পুলিশ উৎপেতে বসে। পদ্মবিল হয়ে খোয়াইয়ের দিকে আসার পথে অল্টো গাড়ীটিকে আটক করা হয়। কিন্তু মুহুর্তেই গাড়ীর চালক পালিয়ে যায়। কিন্তু গাড়ীটিতে তল্লাশি চালিয়ে PHP-7077 এবং PHP-7051 দুটো ব্যাচে ৩৮৬ বোতল ফেন্সিডিল উদ্ধার করে পুলিশ। আটক করা অল্টো গাড়ী সহ নেশা সামগ্রী খোয়াই থানায় নিয়ে আসা হয়। এদিকে খোয়াই থানার ওসি জানান, খুব শীঘ্রই অল্টো গাড়ীর সূত্র ধরেই ফেন্সিডিলের মতো নেশা সামগ্রীর এই র্যা কেটের পর্দা ফাঁস করতে উদ্যোগী পুলিশ।
FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*