বিজেপি এবং আই পি এফ টি দলের মধ্যে সমন্বয় কমিটি গঠিত

bjpআপডেট প্রতিনিধি, আগরতলা, ০৯ মে ৷৷ রাজ্যে বিজেপি এবং আই পি এফ টি জোট সরকার গঠিত হবার পর এবার গঠিত হল দুই দলের মধ্যে সমন্বয় কমিটি। বুধবার বিজেপি ত্রিপুরা প্রদেশ কার্যালয়ে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে একথা জানান বিজেপি রাজ্য সম্পাদিকা প্রতিমা ভৌমিক। এই সমন্বয় কমিটির সদস্যরা হলেন উপ-মুখ্যমন্ত্রী যীষ্ণু দেববর্মা, মন্ত্রী এন সি দেববর্মা, মন্ত্রী মেবার কুমার জমাতিয়া, বিজেপি রাজ্য সম্পাদিকা প্রতিমা ভৌমিক ও রাজ্য সম্পাদক রাজীব ভট্টাচার্যী। বিজেপি এবং আই পি এফ টি এই দুই দলের মধ্যে সমন্বয় রক্ষা করার জন্য এই কমিটি গঠিত হয়েছে বলে জানা যায়। এদিন সাংবাদিক সন্মেলনে উপস্থিত নেতৃত্বরা জানান, নব্য সি পি আই (এম) কর্মীরা দুই দলে ঢুকে অশান্তি ছড়াচ্ছে। বিজেপি দল এবং আই পি এফ টি এই সকল নব্য সিপিএমদের বিরুদ্ধে পাল্টা আন্দোলনে নামছে বলে জানান বিজেপি ও আই পি এফ টি নেতৃত্ব।
FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*