টি এস আর জওয়ানের হত্যালিলা কান্ডে কর্তব্যে গাফিলতির জন্য বরখাস্ত ৩ জওয়ান

policeআপডেট প্রতিনিধি, আগরতলা, ০৯ মে ৷৷ মঙ্গলবার সাকালে টি এস আর জওয়ান মানিক লাল ঘোষের হাতে তার দুই সন্তান ও স্ত্রীকে খুনের পর নিজেও আত্মঘাতী হওয়ার ঘটনায় কঠোর ব্যবস্থা নিল রাজ্য আরক্ষা প্রশাসন। এই হত্যাকান্ডের ঘটনার সুষ্ঠু তদন্তের নির্দেশ জারি করা হয়েছে। পাশাপাশি কর্তব্যে গাফিলতির জন্য এ ডি নগর ডি আই জি (এ পি) অফিসের তিন কর্মীকে সাসপেনশনের নির্দেশ দেওয়া হয়েছে। বরখাস্ত কর্মীদের মধ্যে রয়েছে এ ডি নগর ডি আই জি (এপি) অফিসের গার্ড কমান্ডার, রাইফেল ম্যান ও সেন্ট্রি। বুধবার আয়োজিত সাংবাদিক সম্মেলনে একথা বলেন রাজ্য পুলিসের মহানির্দেশক এ কে শুক্লা। তিনি সাংবাদিকদের জানান, আগামী ৩ দিনের মধ্যে রাজ্যের সমস্ত টি এস আর ক্যাম্প পরিদর্শনের জন্য কমান্ডেন্ট ও জেলার এস পি’দের নির্দেশ জারি করা হয়েছে।
উল্লেখ্য, মঙ্গলবার সাতসকালে রাজধানী সংলগ্ন রবীন্দ্র নগর ঘোষপাড়া এলাকায় এক টিএসআর জওয়ান স্বয়ংক্রিয় ইনসাস রাইফেলের গুলিতে নিজের স্ত্রী, কন্যা ও পুত্রকে নৃশংস হত্যার পর নিজেও বুলেটের আঘাতে আত্মঘাতী হয়। মর্মান্তিক এই ঘটনার পরপরই শুরু হয় পুলিশ ও নিরাপত্তা বাহিনীর দৌড়ঝাঁপ।
বুধবার সাংবাদিক সম্মেলনে রাজ্য পুলিসের মহানির্দেশক এ কে শুক্লা আরও জানান, ড্রাগস মুক্ত ত্রিপুরা গড়ে তোলার লক্ষ্যে পুলিসের অভিযান জারি রাখা হয়েছে। তিনি বলেন, সারা রাজ্যকে ড্রাগস মুক্ত করার জন্য গত এপ্রিলের প্রথম থেকেই পুলিশ অভিযান শুরু হয়েছে। এসকল মাদকের বিস্তার রোধে জনসাধারণের কাছে তথ্য দিয়ে পুলিশকে সহায়তা করার জন্য আহ্বান রাখেন পুলিসের মহানির্দেশক এ কে শুক্লা।
FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*