বার্ষিক সমাবর্তন উৎসব অনুষ্ঠিত শান্তির বাজারে

sbবিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ১১ মে ৷৷ শান্তির বাজার কমিউনিটি হলে অনুষ্ঠিত হয় বার্ষিক সমাবর্তন উৎসব সন্মাননা প্রদান ও সাংস্কৃতিক অনুষ্ঠান। শুক্রবার বিকেলে বঙ্গীয় সঙ্গীত কলা কেন্দ্র ত্রিপুরা শাখার উদ্দ্যোগে শান্তির বাজার কমিউনিটি হলে এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের প্রদীপ প্রজ্বলনের মধ্যদিয়ে শুভ সূচনা করেন কৃষি, পর্যটন ও পরিবহন দপ্তরের মন্ত্রী প্রনজিৎ সিংহ রায়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলকাতার বঙ্গীয় সঙ্গীত কলা কেন্দ্রের সম্পাদক রবীন হালদার, বঙ্গীয় সঙ্গীত কলা কেন্দ্র ত্রিপুরা শাখার সহ সভাপতি রামেশ্বর ভট্টাচার্য, বিশিষ্ট সমাজ সেবী সত্যব্রত সাহা ও অন্যান্য সন্মানিত অতিথিবৃন্দ।
FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*