আপডেট প্রতিনিধি, আগরতলা, ১১ মে ৷৷ হোমগার্ড ও সিভিল ডিফেন্সে বিশেষ অবদানের জন্য রাষ্ট্রপতি পুরস্কার পাচ্ছেন রাজ্যের এক চিত্র সাংবাদিক। সিভিল ডিফেন্সে বিশেষ অবদানের জন্য গোটা দেশের মধ্যে মোট ৫০ জনের মধ্যে ত্রিপুরা থেকে চিত্র সাংবাদিক জাকির হোসেনকে মনোনীত করা হয়েছে। বৃহস্পতিবার ভারতের রাষ্ট্রপতি ভবনের সচিবালয় থেকে জাকির হোসেনকে পাঠানো এক চিঠিতে পুরস্কারের জন্য তাকে মনোনীত করা হয়েছে বলে জানানো হয়েছে। হোমগার্ড ও সিভিল ডিফেন্সে বিশেষ অবদানের জন্য আগামী প্রজাতন্ত্র দিবসে তাকে এই পুরস্কার দেওয়া হবে বলে জানানো হয়।এদিকে সিভিল ডিফেন্সে বিশেষ অবদানের জন্য রাষ্ট্রপতি পুরস্কারে মনোনীত হবার পর শুক্রবার ত্রিপুরা প্রদেশ বিজেপি কার্যালয়ে বিজেপি’র তরফে রাজ্যের চিত্র সাংবাদিক জাকির হোসেনকে উত্তরীয় এবং পুস্পস্তবকে সংবর্ধনা জানানো হয়। তাঁর হাতে পুষ্পস্তবক তুলে দেন বিজেপি রাজ্য সহ-সম্পাদিকা প্রতিমা ভৌমিক।
