খোয়াই মহকুমার সিপিএম ও আইপিএফটি’র ১৮টি অবৈধ পার্টি অফিস ভাঙল প্রশাসন

khwগোপাল সিং, খোয়াই, ১১ মে ৷৷ রাজধানীর পর এবার শুরু হল মহকুমা স্তরে। শুরু হয়েছে সরকারি জায়গায় অবৈধভাবে গড়ে উঠা পার্টি অফিস ভাঙ্গার প্রশাসনিক দৌরঝাঁপ। এরই অঙ্গ হিসেবে শুক্রবার দিনভর খোয়াই মহকুমার বিভিন্ন রাজনৈতিক দলের ১৮টি অবৈধ পার্টি অফিস ভাঙল খোয়াই মহকুমা প্রশাসন। এদিন দুপুরে খোয়াই জেলা শাসক ডঃ সন্দীপ এন মাহাত্ব্যে এবং খোয়াই মহকুমা শাসক বিম্বিসাড় ভট্টাচার্য বিশাল পুলিশ ও টি এস আর বাহিনী নিয়ে মহকুমার বিভিন্ন স্থানে সরকারি জায়গায় গড়ে উঠা সিপিএম ও আইপিএফটি’র ১৮টি অবৈধ পার্টি অফিস ড্রজার ও শ্রমিক দিয়ে ভেঙ্গে গুড়িয়ে দিলেন।
FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*