রাজ্যে দীর্ঘ ২৫ বছর বাম শাসনে বঞ্চিত ছিল ভূমিপুত্ররা – উপমুখ্যমন্ত্রী

vumiআপডেট প্রতিনিধি, আগরতলা, ১২ মে ৷৷ ত্রিপুরা ট্রাইবেল এমপ্লয়ীজ এসোসিয়েশনের ২৬তম দ্বি-বার্ষিক সম্মেলন শুরু হয় শুক্রবার। শনিবার সম্মেলনের দ্বিতীয় দিনে উপস্থিত ছিলেন উপমুখ্যমন্ত্রী যীষ্ণু দেববর্মা এবং স্বাস্থ্যমন্ত্রী সুদীপ রায় বর্মন। উপমুখ্যমন্ত্রী তাঁর ভাষণে বলেন, দীর্ঘ ২৫ বছর বাম শাসনের ফলে এই রাজ্যে বঞ্চিত ছিল ভূমিপুত্ররা। উন্নয়ন থেকে তাদের দূরে রাখা হয়েছে। তার প্রতিবাদে গত বিধানসভা নির্বাচনে ৯০% আসনে বিজেপি–আই পি এফ টি জোটকে জয়ী করে উন্নয়নের নতুন গতি পথ তৈরী করেছেন এই রাজ্যের ভূমিপুত্ররা।
FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*