গোপাল সিং, খোয়াই, ২৮ মে ৷৷ সোমবার দুপুরে খোয়াইয়ের তুলাশিখর ব্লকের বিএসি হলে সরকারি কাজকর্মের বিভিন্ন বিষয় খতিয়ে দেখতে পর্যালোচনা বৈঠক করলেন উপজাতি কল্যান ও বন মন্ত্রী মেবার কুমার জমাতিয়া। মন্ত্রীর পৌরহিত্যে অনুষ্ঠিত এই পর্যালোচনা বৈঠকে এছাড়াও উপস্থিত ছিলেন খোয়াই মহকুমা বন দপ্তরের আধিকারিক প্রাণজিৎ ভৌমিক, ব্লক আধিকারিক রিঙ্কু রিয়াং সহ বিভিন্ন দপ্তরের আধিকারিকগণ। তুলাশিখর ব্লক এলাকার বিভিন্ন কাজকর্ম খতিয়ে দেখেন মন্ত্রী মেবার কুমার জমাতিয়া। সরকারি কাজকর্ম নিয়ে অসন্তোষ প্রকাশ করেন তিনি। এছাড়া আগামী ৫ই জুন একলব্য স্কুল মাঠে রাজ্যভিত্তিক বনমহোৎসব অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই অনুষ্ঠানকে সফল করতে সর্বস্তরের আধিকারিকদের নির্দেশ দেন মন্ত্রী। মিডিয়ার সাথে সাক্ষাতে মন্ত্রী মেবার কুমার জমাতিয়া এই তথ্য তুলে ধরেন।পর্যালোচনা বৈঠকে সরকারী কাজকর্মে অসন্তোষ প্রকাশ করলেন বনমন্ত্রী
গোপাল সিং, খোয়াই, ২৮ মে ৷৷ সোমবার দুপুরে খোয়াইয়ের তুলাশিখর ব্লকের বিএসি হলে সরকারি কাজকর্মের বিভিন্ন বিষয় খতিয়ে দেখতে পর্যালোচনা বৈঠক করলেন উপজাতি কল্যান ও বন মন্ত্রী মেবার কুমার জমাতিয়া। মন্ত্রীর পৌরহিত্যে অনুষ্ঠিত এই পর্যালোচনা বৈঠকে এছাড়াও উপস্থিত ছিলেন খোয়াই মহকুমা বন দপ্তরের আধিকারিক প্রাণজিৎ ভৌমিক, ব্লক আধিকারিক রিঙ্কু রিয়াং সহ বিভিন্ন দপ্তরের আধিকারিকগণ। তুলাশিখর ব্লক এলাকার বিভিন্ন কাজকর্ম খতিয়ে দেখেন মন্ত্রী মেবার কুমার জমাতিয়া। সরকারি কাজকর্ম নিয়ে অসন্তোষ প্রকাশ করেন তিনি। এছাড়া আগামী ৫ই জুন একলব্য স্কুল মাঠে রাজ্যভিত্তিক বনমহোৎসব অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই অনুষ্ঠানকে সফল করতে সর্বস্তরের আধিকারিকদের নির্দেশ দেন মন্ত্রী। মিডিয়ার সাথে সাক্ষাতে মন্ত্রী মেবার কুমার জমাতিয়া এই তথ্য তুলে ধরেন।