বিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ১২ জুন ৷৷ শাক সব্জী উৎপাদনের উৎকর্ষ কেন্দ্রের ভিত্তি স্থাপন করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। মঙ্গলবার দুপুর ১২টা নাগাদ শান্তির বাজার মহকুমার অন্তর্গত বীরচন্দ্র মনু কৃষি বিভাগে মুখ্যমন্ত্রী এর উদ্বোধন করেন। এই ভিত্তি প্রস্থ স্থাপন অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাজ্যের পর্যটন ও কৃষি দপ্তরের মন্ত্রী প্রনজীৎ সিংহ রায়, বিধায়ক প্রমোদ রিয়াং, প্রাক্তন ডেপুটি স্পীকার গৌরিশঙ্কর রিয়াং প্রমুখ। মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব ফলক উন্মোচন শেষে বলেন, আগামী ২০২২ এর মধ্যে নরেন্দ্র মোদীকে কৃষি উন্নত ত্রিপুরা উপহার দেবেন। কৃষির দিক দিয়ে ত্রিপুরাকে আরো অগ্রগতি করা হবে। তিনি বলেন, রাজ্যের আনারস, বাঁশ, শাক সব্জী দিয়ে ত্রিপুরাকে আরো উন্নত করা হবে। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী কৃষকদের স্বার্থে কৃষি মন্ত্রনালয়ের নাম পরিবর্তনের ঘোষনা দেন। রাজ্য সরকারের সিদান্ত অনুযায়ী কৃষি মন্ত্রনালয় নাম পরিবর্তন করে কৃষি এবং কৃষক কল্যান মন্ত্রনালয় নামাকরনের ঘোষনা করেন। এর মধ্যদিয়ে কৃষি মন্ত্রনালয়ের সাথে কৃষকরাও যুক্ত থাকবেন। কৃষককে বাদ দিয়ে কৃষি মন্ত্রনালয় চলবেনা একে অপরের অপুরক হিসাবে কাজ করবে বলে জানান মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রীর আগমনকে ঘিরে শান্তির বাজারের লোকজনদের মনে ব্যাপক উৎসাহ লক্ষ করা যায়।এখান থেকে মুখ্যমন্ত্রী বিপ্লবকুমার দেব উদয়পুরের উদ্দ্যেশ্যে রওনা হয়। উদয়পুর রাজর্ষি হলে আরেকটি অনুষ্ঠানে যোগ দেন তিনি।
