
আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৭ সেপ্টেম্বর ৷৷ দুর্বৃত্তদের হাতে জখম হলেন বামফ্রন্ট সমর্থিত শ্রমিক সংগঠন সি আই টি ইউ’র এক সদস্য। জানা যায়, বৃহস্পতিবার রাতে বাজার করতে গিয়ে মোহনপুর এলাকার প্রবীর দেব দুর্বৃত্তদের হাতে জখম হয়েছেন। বর্তমানে তিনি আগরতলা জিবিহাসপাতালের ট্রমা সেন্টারে ভর্তি আছেন। শুক্রবার সি পি আই (এম) পশ্চিম জেলা কমিটির সম্পাদক পবিত্র কর তাকে দেখতে ট্রমা সেন্টারে গিয়েছিলেন।
এদিকে শুক্রবার দুপুরে ফের এক সি পি আই (এম) নেতার উপর আক্রমণ করে দুর্বৃত্তরা। এদিন বিশালগড় এস.ডি.এম অফিসের নিকট গুন্ডাবাহিনীর আক্রমনে রক্তাক্ত হল সি পি আই (এম) নেতা প্রদীপ দেবনাথ। তিনি সি পি আই (এম) কড়ইমুড়া অঞ্চল কমিটির সম্পাদক। বর্তমানে গুরুতর আহত অবস্থায় আগরতলা টি এম সি হাসপাতালে চিকিৎসাধীন। সি পি আই (এম)-র অভিযোগ বিজেপি আশ্রিত দুষ্কৃতিকারীদের হাতেই আহত হয়েছেন প্রদীপ দেবনাথ এবং প্রবীর দেব।
