আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৯ সেপ্টেম্বর ৷৷ ফের গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে প্রচুর পরিমাণ গাঁজা উদ্ধারে সক্ষম হলেন আমতলির থানার পুলিশ। মলয়নগর বাইপাসে গভীর রাতে উত্তরপ্রদেশের নম্বর প্লেট লাগানো সন্দেহভাজন একটি লরি আটক করে তল্লাশি চালায় পুলিশ। বাঁশ বোঝাই লরিতে তল্লাশি চালিয়ে উদ্ধার করা হয় ১৪টি ব্যাগে রাখা ৪২৮ কেজি গাঁজা। অভিযানের পর লরিটি বাজেয়াপ্ত করে শ্রীনগর থানায় নিয়ে যাওয়া হয়। আমতলির এসডিপিও অজয় কুমার দাসের নেতৃত্বে পুলিশ আটক করে লরি চালক উত্তরপ্রদেশের মোরাদাবাদের বাসিন্দা আমানত আলিকে।বাঁশ বোঝাই লরি থেকে আটক ৪২৮ কেজি গাঁজা
আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৯ সেপ্টেম্বর ৷৷ ফের গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে প্রচুর পরিমাণ গাঁজা উদ্ধারে সক্ষম হলেন আমতলির থানার পুলিশ। মলয়নগর বাইপাসে গভীর রাতে উত্তরপ্রদেশের নম্বর প্লেট লাগানো সন্দেহভাজন একটি লরি আটক করে তল্লাশি চালায় পুলিশ। বাঁশ বোঝাই লরিতে তল্লাশি চালিয়ে উদ্ধার করা হয় ১৪টি ব্যাগে রাখা ৪২৮ কেজি গাঁজা। অভিযানের পর লরিটি বাজেয়াপ্ত করে শ্রীনগর থানায় নিয়ে যাওয়া হয়। আমতলির এসডিপিও অজয় কুমার দাসের নেতৃত্বে পুলিশ আটক করে লরি চালক উত্তরপ্রদেশের মোরাদাবাদের বাসিন্দা আমানত আলিকে।