নয়াদিল্লীর কালকোটরা স্টেডিয়ামে মাই হোম ইন্ডিয়া অনুষ্ঠানে বিপ্লব

cmআপডেট প্রতিনিধি, আগরতলা, ০৮ সেপ্টেম্বর ৷৷ নয়া দিল্লীর কালকোটরা স্টেডিয়ামে মাই হোম ইন্ডিয়া আয়োজিত এক অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং উত্তর পূর্বাঞ্চলের সার্বিক উন্নয়নের উপর গুরুত্বারোপ করেছেন। তিনি বলেন, নাগরিকত্ব পঞ্জিকরণ ইস্যুতে কোন ভারতীয়কেই ফেরত পাঠানো হবে না। শনিবার নয়া দিল্লীর কালকোটরা স্টেডিয়ামে আয়োজিত এই অনুষ্ঠানে রাজ্যের মূখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবও উপস্থিত ছিলেন। মূখ্যমন্ত্রী বলেন, ত্রিপুরার সার্বিক উন্নয়নই হবে তার লক্ষ্য। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহণ রাষ্ট্রমন্ত্রী জয়ন্ত সিংহ, কেন্দ্রীয় মন্ত্রী হর্ষ বর্ধন প্রমুখ। অনুষ্ঠানে স্বাগত ভাষণ দেন মাই হোম ইন্ডিয়ার কর্ণধার সুনীল দেওধর। অনুষ্ঠানে উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলির বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানও পরিবেশন করা হয়।
FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*