শ্রীলঙ্কার বিপক্ষে পাঁচ ম্যাচ সিরিজের শেষ ম্যাচে স্বাগতিকদের বিরুদ্ধে জয় পেয়েছে ইংলিশরা। জো রুটের দারুণ এক সেঞ্চুরিতে পাঁচ উইকেটে এই জয় পায় তারা।
শ্রীলঙ্কা ব্যাটিং করে বুধবার। ২৪০ রানের লক্ষ্য বেঁধে দেয় তারা। কিন্তু বৃষ্টির কারণে সেদিন আর খেলা হতে পারেনি। ফলে ম্যাচ গড়ায় রিজার্ভ ডে-তে। বৃহস্পতিবার রিজার্ভ ডে- জো রুটের দারুণ সেঞ্চুরিতে শেষটা বেশ ভালোই হলো সফরকারীদের।
শেষ ম্যাচ জিততলেও সিরিজ জিততে পারেনি ইংলিশরা। প্রথম চার ম্যাচের তিনটিতে জিতে সিরিজ আগেই নিজেদের করে নিয়েছিলো শ্রীলঙ্কা। শেষ পর্যন্ত ৩-২ ব্যবধানে জয় এলো লঙ্কানদের।
ইংল্যান্ডের বিপক্ষে এই সিরিজ জয় নিশ্চিতভাবে ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজ হারের ক্ষতে প্রলেপ দিলো। ফলে বিশ্বকাপের আগে লঙ্কানদের আত্মবিশ্বাসও এখন তুঙ্গে।
