আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৩ নভেম্বর ৷৷ কিছুদিন ধরেই রাজ্যের স্যোসাল মিডিয়ায় দেখা যাচ্ছিল রাজ্যে সঙ্গীত শিল্পী শ্রেয়া ঘোষাল আসছেন বলে প্রচার হচ্ছিল। পোস্টে দেখা যায় আগামী ৮ই ডিসেম্বর রাজধানীর আসাম রাইফেলস ময়দানে তাঁর লাইভ শো রয়েছে বলে উল্লেখ করা ছিল। তবে অফিসিয়াল ভাবে কেউই তথ্য দিতে পারছিলেন না। বিষয়টি নিয়ে রাজ্য পুলিশের এস পি অজিত প্রতাপ সিং জানান, আসাম রাইফেলস ময়দানে ৮ই ডিসেম্বর শ্রেয়া ঘোষালের কোনো অনুষ্ঠান হচ্ছে না। ঘটনাটি সম্পূর্ণ মিথ্যা।পাশাপাশি এক ভক্তের করা টুইটের প্রশ্নের উত্তরে বুধবার এক টুইট বার্তায় শ্রেয়া ঘোষাল জানান, আগরতলায় ৮ই ডিসেম্বর তাঁর কোনো অনুষ্ঠান হচ্ছে না। খবরটি সম্পূর্ণ মিথ্যা বলে টুইট বার্তায় জানান শ্রেয়া ঘোষাল।
