শুরু হল বিধানসভার শীতকালীন অধিবেশন

assembly.jpg1আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৩ নভেম্বর ৷৷ শুরু হল দ্বাদশ ত্রিপুরা বিধানসভার শীতকালীন অধিবেশন। শুক্রবার সকাল থেকে শুরু হয় এই অধিবেশন। চলবে আগামী ২৭ নভেম্বর পর্যন্ত। শনি ও রবিবার দু’দিন অধিবেশন বন্ধ থাকবে।
অধিবেশনে রাক্যের মূখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব বলেন, স্থলপথ এবং জলপথে বাংলাদেশের সঙ্গে যোগাযোগ বৃদ্ধি রাজ্যের পর্যটন শিল্পে অন্যতম একটি মাইলস্টোন।
এই অধিবেশনে উল্লেখযোগ্য বিষয়গুলি থাকবে এস সি, এস টি সংরক্ষণ আইন সংশোধন করে শারীরিক প্রতিবন্ধীদের জন্য চার শতাংশের ব্যবস্থা করা, আই পি সি/সি আর পি সি আইন সংশোধন করে ছিনতাইবাজ, গরু ও বাইক-স্কুটি পাচারকে অপরাধ হিসাবে উল্লেখ করে সাজার পরিমাণ ৭ বছর থেকে ১০ বছর পর্যন্ত বৃদ্ধি করা। এছারাও আরও বেশ কয়েকটি বিল বিধানসভায় উত্থাপিত হবে বলে জানা যায়।
FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*