তিন স্থানেই চূড়ান্তভাবে তৈরি স্থল, নৌ ও বাযু সেনা, যৌথ সাংবাদিক সন্মেলনে হুঁশিয়ারি

3
ছবি – এ এন আই

জাতীয় ডেস্ক, ২৮ ফেব্রুয়ারী ৷৷ ভারতের তিন বাহিনীর প্রতিনিধিরা বৃহস্পতিবার সন্ধ্য়ায় এক যৌথ সাংবাদিক সম্মেলনে পাকিস্তানকে কড়া বার্তা দিয়েছেন।

সাংবাদিক সম্মেলনে বায়ু সেনার এয়ার ভাইস মার্শাল রবি কাপুর জানান, ‘পাকিস্তানি বায়ুসেনার হানায় এফ-১৬ ব্যবহার করেছিল তার প্রমান রয়েছে আমাদের কাছে।‘ তিনি বলেন, নিজেদের মান বাঁচাতে আন্তর্জাতিক দুনিয়াকেও মিথ্যা তথ্য দিয়ে বিভ্রান্ত করেছে পাকিস্থান।
সেনবাহিনীর মেজর জেনারেল সুরেন্দ্র সিং মহল অভিযোগ করে বলেন, লাগাতার সংঘর্ষ বিরতি লঙ্ঘন করে চলেছে পাকিস্তান। তিনি জানান, পাকিস্তান সন্ত্রাসবাদের আঁতুরঘর হিসাবে কাজ করে গেলে সেই সব জঙ্গি ক্যাম্প বারবার গুঁড়িয়ে দেওয়ার মতো কাজ করবে ভারতীয় সেনা।
নৌসেনার রেয়ার অ্য়াডমিরাল ডিএস গুজরাল জানান, চূড়ান্তভাবে তৈরি আছে নৌসেনা বাহিনী। তিনি বলেন, জলসীমার উপরে এবং জলের নিচে চূড়ান্ত সতর্কতায় বাহিনী-কে রাখা হয়েছে।
FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*